অধিনায়কত্বসহ নিজের ব্যাটিং দিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন ইমরুল দলে না নিলে হবে ভুল
৮৯ বল ৬১ রান করা এই ইনিংসে ইমরুলের স্ট্রাইক রেট ছিল ৬৮। স্কোরকার্ড দেখে যথেষ্ট সাদামাটা একটি ইনিংস মনে হতেই পারে। তবে যে উইকেটে ইমরুল ইনিংসটি খেলেছেন তা ছিল এককথায় আনপ্লেয়েবল। ইমরুলের দলে সোহান এবং রবিউল ছাড়া আর কেউ ২০ এর কোটাই পার করতে পারেনি। সে দিক দিয়ে হিসাব করলে এক প্রান্ত আগলে রেখে ৬১ রান করে বেশ ভালো পারফর্ম করেছেন ইমরুল।
শুধু এই ম্যাচ নয় পুরো টুনামেন্ট জুড়েই ব্যাট দিয়ে পারফর্ম করার পাশাপাশি ক্যাপ্টেন্সি দিয়েও মুগ্ধ করছেন সবাইকে। তার দল গাজী গ্রুপ এবারে প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান করছেন। বিপিএলের পর এবারের ঢাকা প্রিমিয়ার লীগের ট্রফিটাও ইমরুল ছুঁতে পারেন কিনা এটাই এখন দেখার পালা। তবে ইমরুল যত যাই করুক না কেন তাকে সুযোগ দেয়া হবে না এ পরিকল্পনাই যেন করে রেখেছেন নির্বাচকেরা।
তা না হলে ইমরুলের এ ধরনের পারফরম্যান্স এবং অধিনায়ক এর চাওয়ার পরও কেন দলে ডাকা হবে না এ ব্যাটসম্যানকে। ইমরুল আবার জাতীয় দলে পারফর্ম করবে এর কোনো নিশ্চয়তা নেই। তবে একবার সুযোগ কি পেতে পারেন না এ ব্যাটসম্যান। নির্বাচকরা ছাড়া সম্ভবত সবাই মনে করেন একটি হলেও সুযোগ প্রাপ্য ইমরুলের। ওয়ানডেতে টাইগারদের নাম্বার ফাইভ পজিশনটা এখনো থিতু নয়।
নাম্বার ফাইভ এর জন্য ইমরুলকে কমপক্ষে রাডারে রাখতেই পারতেন নির্বাচকেরা। অধিনায়ক তামিম ইকবাল বেশ কয়েকবার সংবাদমাধ্যমে বলেছেন ইমরুল তার ২০২৩ বিশ্বকাপ পরিকল্পনার অংশ। তবে অধিনায়ক এর কথার কোন গুরুত্ব না দিয়ে নির্বাচকেরা নিজেদের মতো করেই দল দিয়েছেন। দল সাজানো অবশ্যই নির্বাচকদের কাজ তবে পৃথিবীর সব দেশেই এক্ষেত্রে অধিনায়ক এর পরামর্শ নেওয়া হয়। বাংলাদেশই হয়তোবা ব্যতিক্রমী। ইমরুলক দলে ফিরবেন কি না তা সময় বলে দিবে, তবে না ফিরলেও হয়তো ইমরুলের কোন আক্ষেপ থাকার কথা নয় তিনি যে তার কাজটি ঠিকই করে যাবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live