এশিয়া কাপ শ্রীলঙ্কায় অনিশ্চিত, আইপিএলের শেষ দিনে হবে ভাগ্য নির্ধারণ
সংবাদ সংস্থা এএনআই-কে জয় বলেন, ‘‘শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে সে দেশের ক্রিকেট সংস্থার আধিকারিকদের সঙ্গে আমার কথা হয়েছে। সুরক্ষিত ভাবে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ২৯ মে আইপিএলের ফাইনালের দিন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আধিকারিকরা মুম্বই আসবেন। সে দিনই এশিয়া কাপ নিয়ে ওঁদের সঙ্গে আলোচনা হবে।’’
২৭ অগস্ট থেকে শ্রীলঙ্কায় এশিয়া কাপ হওয়ার কথা। কিন্তু গত কয়েক মাস ধরে সে দেশের পরিস্থিতি উত্তাল। দেশ জুড়ে আর্থিক সঙ্কট, রাজনৈতিক টানাপড়েন এবং দেশবাসীর বাড়তে থাকা ক্ষোভ ও অসন্তোষের মধ্যে দাঁড়িয়ে সম্প্রতি শ্রীলঙ্কার প্রশাসন জানিয়েছে, আপাতত তারা আন্তর্জাতিক ধার শোধ করতে অক্ষম। কারণ, দেশটি সব দিক থেকে এমন ভয়াবহ আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে, যা গত ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে দেখা যায়নি। এই পরিস্থিতিতে সেখানে এশিয়া কাপ আয়োজন করা যাবে কি না তা নিয়ে পর্যালোচনা করতে চাইছে বিসিসিআই। প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নিয়েও আলোচনা হওয়ার কথা। বৈঠকে বিসিসিআই-এর অন্য আধিকারিকরাও উপস্থিত থাকবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন