নতুন ইতিহাস: ধোনি-রোহিত-কোহলিরা যা করে দেখাতে পারেনি তাই করে দেখালেন লোকেশ রাহুল
মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন লখনৌ অধিনায়ক। তার ব্যাট থেকে এসেছে ৬০ বলে ৯ চার ও ৫ ছয়ের মারে ১০৩ রানের অপরাজিত ইনিংস। এছাড়া মানিশ পান্ডে ৩৮ ও কুইন্টন ডি কক করেছেন ২৪ রান।
এই শতরানের ইনিংসের মাধ্যমে আইপিএল ইতিহাসে উঠে গেছে রাহুলের নাম। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে শততম ম্যাচে সেঞ্চুরি করলেন তিনি। তার আগে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, ক্রিস গেইলসহ ৪৮ জন খেলেছেন ১০০টি আইপিএল ম্যাচ।
কিন্তু কেউই নিজেদের শততম ম্যাচে সেঞ্চুরি হাঁকাতে পারেননি। রাহুল তার এই ১০০ আইপিএল ম্যাচে ফিফটি পেরিয়েছেন মোট ৩১ বার। যার মধ্যে তিনটিকে রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। আইপিএলে তার চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে শুধুমাত্র চারজন (ক্রিস গেইল, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন) ব্যাটার।
তিন সেঞ্চুরির ইনিংসে যথাক্রমে ১৩২*, ১০০* ও ১০৩* রান করেছেন রাহুল। অর্থাৎ তিন ম্যাচেই অপরাজিত ছিলেন তিনি। ভারতের প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে তিনটি অপরাজিত সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়লেন রাহুল।
আইপিএল ইতিহাসে মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসেবে একের বেশি সেঞ্চুরি করলেন তিনি। অধিনায়ক হিসেবে আইপিএলে সবচেয়ে বেশি পাঁচটি সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির। এছাড়া মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে একই দলের বিপক্ষে একাধিক সেঞ্চুরি করলেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন