কামিন্স বা বুমরাহ নয় সেরা বোলারের নাম জানালেন বাবর আজম
বর্তমানে বেশ কয়েক বছর ধরে আইসিসি বোলারদের র্যাঙ্কিংয়ে (টেস্টে) অনেকদিন ধরেই রাজত্ব করে আসছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক কামিন্স। ৯০১ রেটিং নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষেই রয়েছেন। সেরা পাঁচেই রয়েছেন বর্তমান বিশ্বে যাদের সেরা মানা হয় তাঁরাই।
এর মধ্যে সম্প্রতি সময়ে টেস্ট র্যাঙ্কিং চারে উঠে এসেছেন পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডেতে সাত ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দশে রয়েছেন। বাবরের কাছে প্রশ্ন রাখা হয়েছিল বর্তমানে তাঁর চোখে কে সেরা বোলার? বাবর বেছে নিয়েছেন শাহিনকেই।
“শাহিন আমার কাছে এক নম্বর বোলার। একসময় সে র্যাঙ্কিংয়েও প্রথম স্থানে থাকবে। সে যেভাবে পরিশ্রম করে এবং পারফর্ম করছে, এতে ক্যারিয়ারে সে আরও অনেক দূর এগিয়ে যাবে।”
কামিন্স, বুমরাহ, রাবাদাদের ছেড়ে শাহিনকে বেছে নেওয়ারও কারণ রয়েছে। আইসিসির ২০২১ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছেন শাহিন। বিশেষ করে নতুন বলে অনেক কার্যকর এ বাঁহাতি পেসার। দলকে শুরুতেই উইকেট এনে দেওয়ার সক্ষমতাই বাকিদের চেয়ে বাবরের চোখে এগিয়ে আছেন শাহিন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- ৪-২-৪ ফরমেশনে ক্রোয়েশিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল
- জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হবে জানালো স্কালোনি
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন