বাবা আউট হতেই মেয়েরা কান্নায় ভেঙ্গে পড়েন, ছবি ভাইরাল
ওয়ার্নার এখন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন কারণ তিনি আইপিএল ২০২২ এর আগে মুক্তি পেয়েছিলেন এবং তারপরে দিল্লি দল তাঁকে কিনেছিল। দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো মরশুম খেলছেন ওয়ার্নার। তিনি পাকিস্তান খেলে সরাসরি ভারতে এসেছিলেন এবং দিল্লির হয়ে দুর্দান্ত কিছু ইনিংস খেলেন। যদিও দিল্লি দল এই মুহূর্তে ভালো করছে না কিন্তু ডেভিড ওয়ার্নার বেশ ভালোই করেছেন এবং দুটি হাফ সেঞ্চুরিও করেছেন।
ওয়ার্নারের পরিবারের তাঁর সঙ্গে ভারতে উপস্থিত আছন। ওয়ার্নারের তাঁর দুই কন্যা-'আইভি মে' এবং'ইন্ডি রে' দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি -র ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। এই ম্যাচে ব্যাঙ্গালোরের ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল দিল্লি ক্যাপিটলস। এই ম্যাচে ডেভিড ওয়ার্নার যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ দলটি ম্যাচে ছিল। কিন্তু ওয়ার্নার ৩৮ বলে ৬৬ রান করে আউট হতেই ম্যাচের ছবি বদলে যায়। এ দিনের ম্যাচের ১২তম ওভারে আউট হন ওয়ার্নার, যা দেখে তাঁর মেয়েরা কেঁদে ফেলেন। তাদের সেই ছবি শেয়ার করেছেন ওয়ার্নারের স্ত্রী নিজেই।
দুই মেয়েকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। তার আশেপাশে আরও ক্রিকেটারদের পরিবারের লোকেরা উপস্থিত ছিলেন। ওয়ার্নারের স্ত্রী, ক্যান্ডিশ ওয়ার্নার,কন্যাদের প্রতিক্রিয়ার একটি ছবি আপলোড করেছেন এবং ক্যাপশন দিয়েছেন - যখন বাবা আউট হয়ে যান তখন মেয়েদের হৃদয় ভেঙে যায়। এতে কোনও সন্দেহ নেই যে ডেভিড ওয়ারেনকে আউট করার পরে ম্যাচে দিল্লি নিজেদের গতি হারিয়েছে। তবে সেই ম্যাচে ওয়ার্নারের মেয়েদের এই ছবি দারুণ ভাইরাল হচ্ছে।
— Addicric (@addicric) April 16, 2022
When daddy gets out the girls are heartbroken. @davidwarner31 ????❤️ pic.twitter.com/EakUoJGnzx
— Candice Warner (@CandiceWarner31) April 16, 2022
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?