ঢাকা প্রিমিয়ার লিগে রানের ঝড় তুলেছে বাংলাদেশের অবহেলিত দুই ব্যাটার নাঈম ও বিজয়
ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে দুর্দান্ত ফর্মে থাকা আনামুল হক বিজয় ব্যাট হাতে করেছেন ৭২৮ রান। ১০ ম্যাচে ৭২.৮০ গড়ে, ৯৭.৯৮ স্ট্রাইক রেট তার। তবে আনামুল হক বিজয় থেকে এগিয়ে রয়েছেন নাঈম ইসলাম।
দুই জনই রান করেছেন সমান তালে। লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটসম্যান নাঈম ইসলাম দশম রাউন্ডে ছাড়িয়ে গেছেন এনামুলকে। সমান ম্যাচে নাঈমের রান ৭৪৯। ব্যাটিং গড় ৮৩.২২, স্ট্রাইক রেট ৭৮.৬৭।
দুই ব্যাটসম্যানেরই ২টি করে সেঞ্চুরি, ৫টি করে ফিফটি। চারের সংখ্যায় তারা খুব কাছাকাছি। নাঈমের ৫৮ চারের বিপরীতে এনামুলের চার ৬২টি। তবে ছক্কায় এনামুল এগিয়ে প্রায় তিনগুণ। তার ৩২ ছক্কার বিপরীতে নাঈমের ছক্কা ১২টি। দুজনের স্ট্রাইক রেটের পার্থক্য গড়ে দিয়েছে এই ছক্কা সংখ্যাতেই।
লিগের দুজনেরই সামনেই ইতিহাস গড়ার হাতছানি। প্রিমিয়ার লিগ লিস্ট এ মর্যাদা পাওয়ার পর এক আসরে সবচেয়ে বেশি রান করেছেন প্রাইম দোলেশ্বরের সাইফ হাসান। ২০১৮-১৯ মৌসুমে ১৬ ম্যাচে তার রান ছিল ৮১৪। সাত’শ এর বেশি রান করা নাঈম ও এনামুল জন্য তাকে ছাড়িয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন