মেসি ৫৪, রোনালদো ৬০, রবার্ট লেওয়ানডস্কি ২৯, লুইস সুয়ারেজ ২১
রোনালদোর এই হ্যাটট্রিকের পর আবারও আলোচনায় তার সঙ্গে মেসির তুলনা। বিশ্বসেরা এই দুই ফুটবলার এখন প্রায়ই ক্যারিয়ার সায়াহ্নে এসে উপণীত হয়েছেন।
ইংল্যান্ডে ফিরে আসার পর এ নিয়ে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন রোনালদো। তার একক গোল স্কোরিংয়েই ম্যানইউকে ৩-২ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় এনে দিয়েছেন সিআর সেভেন।
ক্যারিয়ারে এটা রোনালদোর ৬০তম হ্যাটট্রিক। তবে ম্যানইউর জার্সিতে এটা মাত্র তৃতীয় হ্যাটট্রিক তার। রেড ডেভিলদের জার্সিতে সর্বশেষ তিনি হ্যাটট্রিক করেছেন মাত্র মাস খানেক আগে, ১২ মার্চ টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে।
রিয়াল মাদ্রিদের হয়ে মোট ৪৪টি হ্যাটট্রিক করেছেন তিনি। জুভেন্টাসের পক্ষে করেছেন তিনটি এবং ১০টি হ্যাটট্রিক করেছেন পর্তুগাল জাতীয় দলের হয়ে।
বলাবাহুল্য, সর্বকালের সবচেয়ে বেশি হ্যাটট্রিক কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোরই। তার সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন লিওনেল মেসি। তার হ্যাটট্রিকের সংখ্যা ৫৪টি। রোনালদো এবং মেসিই ইতিহাসে দু’জন মাত্র ফুটবলার, যাদের ৫০ এর বেশি হ্যাটট্রিক রয়েছে। তাদের কাছাকাছি ২৯টি হ্যাটট্রিক রয়েছে রবার্ট লেওয়ানডস্কি এবং ২১টি লুইস সুয়ারেজের।
ফুটবলে কার হ্যাটট্রিক কতটি
|
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?