ব্রেকিং নিউজ: তাসকিনকে নিয়ে পাওয়া গেল চরম দু:সংবাদ
এইতো কিছু দিন শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার ডারবানে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন বোলিংয়ের সময় ডান কাঁধে ব্যথা অনুভব করেন দেশের অন্যতম সেরা পেসার তাসকিন। সেই চোট নিয়েই পেন কিলার খেয়ে দ্বিতীয় ইনিংসে বোলিং করেন তিনি। তবে শেষ পর্যন্ত লম্বা সময়ের জন্য মাঠের বাইরেই যেতে হয় তাকে। দ্বিতীয় টেস্টের আগে তিন সপ্তাহের বিশ্রাম নিয়ে দেশে ফিরে আসেন তাসকিন।
তবে কিছু দিনের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আর এই দিকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের ফেরা এখন নিশ্চিত নয়। বিসিবির অধীনে রিহ্যাব শেষে তাসকিনের মাঠে ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। এই প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিডিক্রিকটাইমে বলেন, “তিন সপ্তাহ তাসকিনকে রেস্ট দেওয়া আছে, ২ সপ্তাহ তো হয়ে গেলো রিহ্যাব করাবো, শ্রীলঙ্কা সিরিজে খেলবে কি খেলবেনা, এখনো এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি, মূলত রিহ্যাব করলেই ওর অবস্থা বুঝতে পারবো আমরা।”
গুঞ্জন আছে, উন্নত চিকিৎসার জন্য তাসকিনকে ইংল্যান্ডে পাঠানো হতে পারে। তবে তাসকিনের ইংল্যান্ড যাওয়ার ব্যাপারটি এখনও চূড়ান্ত নয়। তবে চিকিৎসার প্রয়োজনে ইংল্যান্ড বা অন্য যেকোনো দেশেই পাঠানো হতে পারে।
দেবাশীষ আরও বলেন, “এখনো শিওর না, ইংল্যান্ডে কনসাল্ট করতে হলে ভিসা জটিলতা আছে, অনেক সময়েরও ব্যাপার, নিশ্চিত না ইংল্যান্ড বা যে কোনো দেশেই হতে পারে, তবে আমরা তাসকিনকে এখন অবজারবেশন করবো।”
এছাড়া তাসকিনের কনসাল্ট যদি দেশের বাইরে হয় সেটা কি ইনজেকশনে সাড়িয়ে নেয়া হবে হবে নাকি ছোট অপারেশনে হবে মূলত সেই বিষয়টি নিয়ে ডক্টরের সঙ্গে কনসাল্ট হবে, তবে আপাত দৃষ্টিতে বিসিবির প্রধান চিকিৎসক এটাকে খুব বড় সমস্যা বলে মনে করছেন না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live