গোপন তথ্য ফাঁস: সাকিব ও নারিনের জন্যই এই অবস্থা হয়েছে কুলদীপের
নতুন দলের জার্সিতে দুর্দান্ত খেলা কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং। একই সঙ্গে তিনি জানিয়েছেন সাকিব আল হাসান, সুনীল নারিনদের মতো স্পিনার থাকায় কলকাতায় সুযোপ পাননি কুলদীপ। ২০১৬ সালে কলকাতার জার্সিতে কুলদীপের আইপিএল অভিষেক হয়।
২০১৬ থেকে ২০২১ পর্যন্ত কলকাতার হয়ে ৪৫ ম্যাচে কুলদীপ নিয়েছেন ৪০ উইকেট। তবে ২০২০, ২০২১-এই দুই বছরে কুলদীপের প্রতি ‘অবহেলা’ করেছে নাইট রাইডার্স। যেখানে ২০২০ সালে পাঁচ ম্যাচ খেলালেও ২০২১ আইপিএলের পুরোটা সময় বাঁহাতি চায়নাম্যান স্পিনার কাটিয়েছেন কলকাতার ডাগ আউটে বসে।
সর্বশেষ আসরে কলকাতার জার্সিতে খেলেছেন নারিন, সাকিব এবং বরুণ চক্রবর্তীর মতো স্পিনার। তারা থাকার পরও কুলদীপকে আরও সুযোগ দেয়া যেতো বলে মনে করেন পন্টিং। ফ্র্যাঞ্চাইজিটির এই অবহেলার প্রতিবাদ জানিয়েছেন দিল্লির প্রধান কোচ।
এ প্রসঙ্গে পন্টিং বলেন, ‘আমরা নিলাম থেকে তাকে (কুলদীপ) পেতে খুবই আগ্রহী ছিলাম। দিল্লিতে সে ভালো পরিবেশের পাশাপাশি পর্যাপ্ত সুযোগ পাচ্ছে। তবে কলকাতায় পর্যাপ্ত সুযোগ সে পায়নি। এটা ঠিক যে গত দুবছরে কলকাতার স্কোয়াডে সাকিব আল হাসান, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তীর মতো ভালো স্পিনার ছিল। তারপরও কুলদীপকে আরও সুযোগ দেওয়া উচিত ছিল।’
পন্টিংয়ের মতে, কুলদীপ শুধু আইপিএল নয়, ভারতের অন্যতম সেরা বোলার। দিল্লির প্রধান কোচের ভাষ্য, ‘সে (কুলদীপ) আইপিএল ইতিহাসের অন্যতম সেরা স্পিনার। আইপিএলের পাশাপাশি ভারতের জার্সিতেও সে দুর্দান্ত পারফর্ম করছে।’
‘সুখ-দুঃখ পর্যায়ক্রমে আসে’-কুলদীপের সঙ্গে এই প্রবাদটি এখন ভালোভাবে মিলে যায়। ২০২১ আইপিএলে কলকাতার হয়ে একটা ম্যাচও তিনি খেলতে পারেননি। জায়গা পাননি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডেও। বছর ঘুরতেই এখন সুখের সময় কাটাচ্ছেন কুলদীপ। কলকাতা ছেড়ে দেওয়ার পর দিল্লি কুলদীপকে কিনে নেয় ২ কোটি রুপিতে। রাজধানী শহরের জার্সিতে এখন পর্যন্ত ৫ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন এই চায়নাম্যান বোলার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ:: প্রথমার্ধেই ২ গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম জাম্বিয়া ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি