মার্শেই’র বিপক্ষে শেষ হলো মেসি-নেইমার-এমবাপ্পের পিএসজির ম্যাচ, দেখেনিন ফলাফল
মার্শেইয়ের বিপক্ষে এই জয়ে দলটির থেকে ১৫ পয়েন্টের ব্যবধানে লিগ ওয়ানে এগিয়ে গেল পিএসজি। লিগ ওয়ানে ৩২ ম্যাচে ২৩ জয়ে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ১৭ জয়ে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অলিম্পিক মার্শেই।
ঘরের মাঠে ম্যাচের মাত্র ১২ মিনিটের মাথায় মার্কো ভেরাত্তির অ্যাসিস্ট থেকে গোল করে পিএসজিকে লিড এনে দেন নেইমার জুনিয়র। এরপর অবশ্য ম্যাচের আধা ঘণ্টা পেরুতে না পেরুতেই সমতায় ফেরে মার্শেই। লিগ ওয়ানে দুই দলের শেষ দেখায় মার্শেইর মাঠে গোলশূন্য ড্র করেছিল পিএসজি। এবার লিগ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মার্শেইয়ের বিপক্ষে দুর্দান্ত জয় পিএসজির।
৩১ মিনিটের মাথায় কর্নার থেকে উড়ে আসা বল ঘুষি দিয়ে দূরে ঠেলে দেন পিএসজি গোলরক্ষক ডনারুম্মা। তবে বল বিপদমুক্ত করতে পারেননি তিনি। তার ঘুষি দেওয়া বল গিয়ে পড়ে দুহে ক্যালেতা কারের কাছে আর বল পেয়ে সজোরে জালে পাঠিয়ে মার্শেইকে সমতায় ফেরান।
মিনিট দুই পরে ২৫ গজ দূর থেকে নেওয়া নেইমারের দুর্দান্ত এক ফ্রিকিক কোনো রকমে ঠেকান মার্শেইক গোলরক্ষক লোপেজ। ৪১ মিনিটের মাথায় লিওনেল মেসি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। তবে এরপর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে প্যারিসিয়ানরা। নির্ধারিত ৪৫ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের ভেতর নেইমার জুনিয়রকে ফাউল করে মার্শেইর ডিফেন্ডার। এরপর ভিএআর দেখে পিএসজিকে পেনাল্টি উপহার দেয় রেফারি।
নেইমার জুনিয়র এবং লিওনেল মেসি থাকা স্বত্ত্বেও পিএসজির হয়ে পেনাল্টি নিতে আসেন কিলিয়ান এমবাপে। আর স্পট কিক থেকে বল জালে জড়িয়ে দলকে আবারও লিড এনে দেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেললেও আর জালের দেখা পায়নি দুই দলের কেউই। যদিও ম্যাচের শেষ দিকে এসে মার্শেই রক্ষণভাগের খেলোয়াড় সালিবা গোল করেছিলেন কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে গেলে আর ম্যাচে ফেরা হয়নি মার্শেইর। এতেই শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিস সেইন্ট জার্মেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live