শেষ হলো আবাহনী ও প্রাইম ব্যাংকের মধ্যকার সুপার লিগের ম্যাচ দেখেনিন ফলাফল
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। দলকে দুর্দান্ত শুরু এনে দুই ওপেনার এনামুল হক বিজয় ও শাহাদাত হোসেন দীপু। তাদের ৯৭ রানের জুটি ভাঙে দীপু আউট হলে। দীপু করেন ৫১ বলে ৩৮ রান। মুমিনুল হকের অফ-ফর্ম এখনো অব্যাহত আছে। ১২ বলে ৮ রান করে মোসাদ্দেকের বলে বিদায় নেন তিনি।
বিজয় আউট হন আরও একটি অর্ধশতক হাঁকিয়ে। তার ব্যাট থেকে আসে ৭৭ রান। ৮৫ বল মোকাবেলার পথে সাতটি চার ও তিনটি ছক্কা হাঁকান বিজয়। নাসির বিদায় নেন দ্রুতই। ১২ বলে করেন ৬ রান। ১৫৪ রানে চার উইকেট হারায় প্রাইম ব্যাংক। পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন মোহাম্মদ মিঠুন ও ইয়াসির আলি। মিঠুন ৫৯ বলে ৪৪ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি।
ইয়াসির করেন ৪৩ বলে ৪৩ রান। শেখ মেহেদী হাসান ২৭ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। নির্ধারিত ৫০ ওভারে প্রাইম ব্যাংক উইকেট হারায় নয়টি, সংগ্রহ করে ২৭৩ রান।
জবাব দিতে নেমে শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আবাহনীর টপ অর্ডার। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের ঘূর্ণির সামনে অসহায় হয়ে ২০ রানেই তিন উইকেট হারায় আবাহনী। তিনটি উইকেটই নেন রাকিবুল। জাকের আলি ও ডি সিলভা ০ রানে এবং নাজমুল হোসেন শান্ত ফেরেন ৪ রান করে।
৭ বলে ৫ রান করা আফিফকে শিকার করেন মেহেদী। সে পর্যন্ত একপ্রান্তে একক লড়াই চালিয়ে যাওয়া লিটন দাসকে বোল্ড করেন তাইজুল ইসলাম। লিটন করেন ৩০ বলে ২৩ রান। ৩৪ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে আবাহনী। দলের সংগ্রহ তিন অঙ্ক স্পর্শ করার আগেই আট ব্যাটার ফেরেন সাজঘরে।
আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক একাই বাকিটা সময় লড়াই করেন। অর্ধশতক হাঁকিয়েও অবশ্য তিনি হাসতে পারেননি। কারণ দল অল-আউট হয়েছে ১৩১ রানে, ম্যাচ হেরেছে ১৪২ রানের বড় ব্যবধানে। মোসাদ্দেক করেন ৫৭ বলে ৬৫ রান। ম্যাচসেরা হয়েছেন বিজয়।
আবাহনীর পক্ষে ডি সিলভা তিনটি এবং সাইফউদ্দিন দুইটি উইকেট নিয়েছেন। প্রাইম ব্যাংকের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন রাকিবুল ও নাসির এবং দুইটি করে উইকেট পেয়েছেন মেহেদী ও তাইজুল।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ২৭৩/৯ (৫০ ওভার)বিজয় ৭৭, মিঠুন ৪৪, ইয়াসির ৪৩, দীপু ৩৮, মেহেদী ৩৪*;ডি সিলভা ৩/৫৭, সাইফউদ্দিন ২/৩৫, আরাফাত সানি ১/৩৭, শহিদুল ১/৬০।
আবাহনী লিমিটেড ১৩১/১০ (৩২.৪ ওভার)মোসাদ্দেক ৬৫, লিটন ২৩;রাকিবুল ৩/১৮, নাসির ৩/৩৩, মেহেদী ২/১৯, তাইজুল ২/৪২।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১৪২ রানে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল