কলকাতার নতুন দায়িত্ব নিতে চান নারিন
২০১২ সালে আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল নারিনের। সেই থেকে দশটি বছর একই দলে কাটিয়ে দিয়েছেন তিনি। প্রথম আসরে তাকে নিলাম থেকে কিনলেও পরবর্তীতে তাকে কয়েক আসরে দলে রিটেইন করে কলকাতা।
বেগুনি-সোনালি জার্সিতে এখন পর্যন্ত ১৪০ ম্যাচ খেলেন তিনি। ৬.৬৭ ইকোনমি রেটে ১৪৭ উইকেট উইকেট নেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নারিন জানিয়েছেন, কলকাতার প্রতি তার নিবেদনের কথা।
নারিন বলেন, 'এটা দারুণ একটি যাত্রা ছিল। ১৫০ ম্যাচের বেশি খেলে ফেলেছি। আমার ইচ্ছা কলকাতার হয়ে আইপিএল ক্যারিয়ার শেষ করা। আশা করি, যখন আমি খেলোয়াড়ি জীবন শেষ করব তখন দলে আমি বোলিং কোচ হিসেবে যুক্ত হব।'
'আমি ভেঙ্কিকে (কেকেআরের প্রধান নির্বাহী) সবসময় বলেছি, আমি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে চাই না। কেকেআরে থাকতে আমার ভালো লাগছে। আশা করি আমি এখানেই শেষ করতে পারব। এটা দারুণ অর্জন।'
কলকাতার হয়ে দুটি শিরোপা জিতেছেন নারিন। ২০১২ এবং ২০১৪ সালে আইপিএলের শিরোপা জয়ে কলকাতার হয়ে অসাধারণ অবদান রেখেছিলেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ:: প্রথমার্ধেই ২ গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম জাম্বিয়া ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি