অবিশ্বাস্য ইতিহাস: সাঙ্গাকারাকে ছাড়িয়ে ২৫০ বছরের ইতিহাসকে পাল্টে দিয়ে নতুন ইতিহাস লিখলেন চেতেশ্বর পূজারা
ইতিহাসে প্রথম
সাসেক্সের দ্বিতীয় ইনিংসে পুজারার (২০১*) পাশাপাশি ডাবল সেঞ্চুরি করেন ওপেনার টম হেইন্স (২৪৩)। প্রথম শ্রেণির ক্রিকেটের প্রায় আড়াইশ বছরের ইতিহাসে ফলো অনে পড়ে একই ইনিংসে দুই জনের ডাবল সেঞ্চুরি এটিই প্রথম।
সাসেক্সের হয়ে একই ইনিংসে দুজন দ্বিশতক করলেন একশ বছরের বেশি সময় পর। সবশেষ ১৯২১ সালে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে করেছিলেন টেড বোলি (২২৮) ও মরিস টেট (২০৩)।
দ্বিশতকের সম্রাট
প্রথম শ্রেণির ক্রিকেটে পুজারার ডাবল সেঞ্চুরি হলো ১৪টি, এশিয়ান কোনো খেলোয়াড়ের যা সর্বোচ্চ। তিনি ছাড়িয়ে গেলেন কুমার সাঙ্গাকারার ১৩ ডাবল সেঞ্চুরিকে।
প্রথম শ্রেণির ক্রিকেটে পুজারার চেয়ে বেশি দ্বিশতক আছে আর কেবল আট ব্যাটসম্যানের। পুজারা ছাড়া এখনও সক্রিয় কোনো খেলোয়াড়ের ১০টি ডাবল সেঞ্চুরিও নেই।
ডাবলে দ্বিতীয়
দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডাবল সেঞ্চুরি করলেন পুজারা। এতদিন এই কীর্তি ছিল কেবল মোহাম্মদ আজহারউদ্দিনের।
আজহারের ডাবল ছিল দুটি। ১৯৯১ সালে লেস্টারশায়ারের বিপক্ষে ২১২ ও ১৯৯৪ সালে ডারহামের বিপক্ষে ২০৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি ডার্বিশায়ারের হয়ে।
ইফতিখার আলি খান পতৌদিরও কাউন্টি ক্রিকেটে চারটি ডাবল সেঞ্চুরি আছে। তবে ইনিংসগুলো যখন খেলেছিলেন, তখন তিনি ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার ছিলেন।
ইংল্যান্ড ও ভারত, দুই দেশের হয়েই টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার ইফতিখার। ক্যারিয়ারের ছয় টেস্টের প্রথম তিনটি খেলেন তিনি ইংল্যান্ডের হয়ে, পরের তিনটি ভারতের জার্সিতে। তার ছেলে মনসুর আলি খান পতৌদি ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক।
দীর্ঘ খরার পর বর্ষণ
এই ডাবল সেঞ্চুরি দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে পুজারার ৫২ ইনিংসের সেঞ্চুরি খরা কাটল। সবশেষ সেঞ্চুরিটি ছিল ২০২০ সালের জানুয়ারিতে, রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে কর্নাটকের বিপক্ষে ২৪৮।
এই দুই সেঞ্চুরির মাঝে সাদা পোশাকে ৩০.৩৬ গড়ে তিনি করেন ১ হাজার ৫১৮ রান, ফিফটি ১৪টি।
শতাব্দীর সেরা
একুশ শতকের শুরু থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে পুজারার সমান ১৪টি ডাবল সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। আগের রেকর্ড ছিল সাঙ্গাকারার। ২০০২ থেকে ২০১৭ পর্যন্ত শ্রীলঙ্কান গ্রেট ডাবল সেঞ্চুরি করেন ১৩টি।
সাসেক্সের সেরা
সাসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও এখন পুজারার। ২০০৯ সালে এমসিসি ইউনিভার্সিটি ম্যাচে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে জো গ্যাটিংয়ের ১৫২ ছিল আগের রেকর্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন