আগামীকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামছে দিল্লী ক্যাপিটালস, দেখেনিন সময়
নিজেদের প্রথম ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের পর দিল্লী ক্যাপিটালস টানা দুই ম্যাচ হেরেছে। এরপর কলকাতার বিপক্ষে জয় পেলেও নিজেদের ৫ম ম্যাচে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ হেরে বসে দিল্লি। তাই ষষ্ঠ ম্যাচে অন্তত দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে দিল্লী।
বিশেষ করে দিল্লী ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারে রভম্যান পাওয়েল গত কয়ে ম্যাচ ধরেই নিজেকে হারিয়ে খুজচ্ছেন। নিজেদের শেষ ম্যাচেও বেঙ্গালুরুর বিপক্ষে সাজঘরে ফিরেছিলেন কোনো রান না করেই। ব্যাটিং অর্ডারে তাই দেখা দিয়েছে ঘাটতি। ফলে পাঞ্জাব কিংসের বিপক্ষে কপাল পুড়তে পারে পাওয়েলের। তার বিকল্প হিসেবে টিম শেফার্টকে আবারও সুযোগ দিতে পারে দিল্লীর টিম ম্যানেজমেন্ট।
তবে আরেক অলরাউন্ডার ব্যাটিং অর্ডারে মিচেল মার্শ নিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পাঞ্জাব কিংসের বিপক্ষে তার থাকার সম্ভাবনা রয়েছে। ডেভিড ওয়ার্নার কিংবা পৃথ্বী শ এর মত ব্যাটাররা ফর্মে থাকার কারণে অবশ্য কিছুটা দুঃশ্চিন্তা কমেছে দিল্লীর।
অপরদিকে বোলিং বিভাগেও আসতে পারে একটি পরিবর্তন। খলিল আহমেদ কিংবা শার্দূল ঠাকুরের মধ্য থেকে যেকোনো একজনকে একাদশের বাইরে রেখে ভিন্ন কৌশল সাজাতে পারে দিল্লী। এক্ষেত্রে গত আসরে রাজস্থানের হয়ে খেলা চেতন সাকারিয়াকে দেখা যেতে পারে মূল একাদশে।
পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে দিল্লী ক্যাপিটালস মাঠে নামবে আগামী ২০ এপ্রিল।
এক নজরে দেখে নেয়া যাক পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে দিল্লী ক্যাপিটালসের সম্ভাব্য সেরা একাদশ।
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, রিশাব পান্ত, টিম শেফার্ট, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদিপ যাদব, মুস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন