তামিম টি-টোয়েন্টি খেলবেন কি না এই বিষয়ে যা জানালো বিসিবি
অনেকটা অভিমান করেই গত বছর বিশ্বকাপের আগ মুহূর্তে নিজ থেকে সরে দাঁড়ান তামিম। গুঞ্জন ছিল সে সময় দীর্ঘদিন বিরতিতে থাকা তামিমকে বিশ্বকাপের দলে চাননি হেড কোচ রাসেল ডমিঙ্গো। এখনও ঝুলে আছে টি-টোয়েন্টিতে তামিমের অংশগ্রহণ নিয়ে।
এ ব্যাপারে আজ মিডিয়ার মুখোমুখি হন বিসিবির অপারেশন্স কমিটির প্রধান। তিনি বলেন, এখন পর্যন্ত বোর্ড পরিস্কারভাবে কিছুই জানে না। তবে শিগগীরই এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে জানান তিনি।
“না (এখনও জানি না)। তামিমেরটা খুব শীগগিরই জানতে পারব সে পরবর্তী বিশ্বকাপ খেলবে কি না। এটা এখনই বলা যাচ্ছে না।”
এই বছরই অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর এই বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ছুটি চেয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। বিসিবিও সেই ছুটি পত্রে ‘হ্যাঁ’ স্বাক্ষর করেছে।
তবে তামিমের অনুপস্থিতে যারাই এতদিন সুযোগ পেয়েছেন তাঁরা কেউই নিজেদের প্রমাণ করতে পারেননি। বিপিএলে দারুণ খেলা মুনিককেও আফগানিস্তান সিরিজে সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেই সুযোগ লুফে নিতে ব্যর্থ হয়েছেন মুনিম।
অবশ্য তামিম নিজের টি-টোয়েন্টির ভবিষ্যৎ কয়েকদিন পরই জানাবেন বলে জানিয়েছেন নিজেই। ততদিন পর্যন্ত না হয় অপেক্ষা করতে হবে বিসিবিকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল