শিরোপা নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামছে মেসি, নেইমারের পিএসজি, দেখেনিন সময়
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২০ ২১:০৫:১৮
পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে থাকা পিএসজির সংগ্রহ ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট। তারা ম্যাচ খেলেছে সর্বমোট ৩২টি। আজকের ম্যাচে জিততে পারলে তাদের পয়েন্ট হবে ৩৩ ম্যাচে ৭৭।
অন্যদিকে বর্তমানে ১৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে পিএসজি দ্বিতীয় স্থানে থাকা মার্শেই থেকে। পিএসজি আজকের পর বাকি থাকা ৫টি ম্যাচে যদি হারে এবং মার্শেই যদি সব ম্যাচে জিতে তাহলে তারা পিএসজির সমান পয়েন্ট পেলেও শিরোপা জেতা হবে না। গোল ব্যবধান, মুখোমুখি লড়াই সব দিকেই এগিয়ে থাকবে পিএসজি।