সাকিব-তামিমদের ফিটনেস নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন মোহাম্মদ হাফিজ
এখানকার ক্রিকেট সংস্কৃতি ও সমর্থক বরাবরই মুগ্ধ করে এই ক্রিকেটারকে। আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকিয়েছেন প্রায় ৬ মাস হতে চললো। কিন্তু ফ্র্যাঞ্চাইজি আর ঘরোয়া ক্রিকেট এখনো দাপিয়ে বেড়াচ্ছেন মোহাম্মদ হাফিজ। পিএসএলের ফাইনালে খেলেছিলেন ম্যাচ উইনিং ইনিংস। বয়স ৪১ হলেও তার ছাপ নেই হাফিজের ব্যাটে।
সব সময় ফিটনেস নিয়ে সচেতন দ্য প্রফেসর খ্যাত এই অলরাউন্ডার। এ বয়সেও কীভাবে এতটা ফিট থাকেন জানালেন তার রহস্য। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে সব সময় ফিট থাকতে হবে। আমি জিম রানিংয়ের ব্যাপারে কখনো ফাঁকি দেইনি।
পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করি। আমার মাথায় সব সময় একটা বিষয় কাজ করে, সেটা হলো ফিট থাকতে হবে।’ উপমহাদেশে একটা রীতি আছে। ৩৫ পেরোলেই অনেকে চলে যান বাতিলের খাতায়। বাংলাদেশের ক্রিকেটেও সম্প্রতি সিনিয়র হটাও রব ওঠে। যদিও হাফিজের ভাবনাটা ভিন্ন। সাকিব-মুশফিক-তামিমদের ফলো করেন দীর্ঘদিন।
তার মতে এখনো দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলতে পারেন দেশের ক্রিকেটের এই আইকনরা। পাকিস্তান দলের এই অলরাউন্ডার বলেন, ‘ওদের সবার ভক্ত আমি। বাংলাদেশের ক্রিকেটের জন্য তারা অনেক কিছু করেছে। সাকিব-তামিমরা যত দিন বাংলাদেশের হয়ে খেলবে, দল উপকৃত হবে। ওরা এরই মধ্যে ১৪-১৫ বছর ধরে খেলেছে।
ফিটনেস নিয়ে সচেতন থাকলে, আরো কয়েক বছর খেলা চালিয়ে যাওয়া সম্ভব। নতুনরাও ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে খেলেছেন ৩৯২ ম্যাচ। আছে অসংখ্য দলীয় ও ব্যক্তিগত অর্জন। কোনো নির্দিষ্ট অর্জনকে আলাদা করলেন না হাফিজ।
নিজের ক্যারিয়ার নিয়ে গর্বিত সাবেক এই অধিনায়ক। মোহাম্মদ হাফিজ বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলেছি, নেতৃত্বও দিয়েছি; এটা আমার জন্য অনেক গর্বের। পাকিস্তানের হয়ে প্রথম ম্যাচ সব সময়ই আমার জন্য বিশেষ কিছু। শুরু থেকে শেষ পর্যন্ত পাকিস্তানের হয়ে একই প্যাশন নিয়ে খেলেছি।
খেলাটার স্পিরিট সমুন্নত রেখে মাঠে নিজের সেরাটা দিয়েছি। এটাই আমাকে গর্বিত করে।’ প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতায় রোমাঞ্চিত হাফিজ। যদিও ব্যাট হাতে খুব একটা সফল বলা যাবে না ৮ ম্যাচে দুই ফিফটিতে ২০৩ রান করা এই ব্যাটারকে। তবে হাফিজ আবারও আসতে চান বাংলাদেশে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন