আজ রাজস্থানের বিপক্ষে মাঠে নামছে মুস্তাফিজের দিল্লি, দেখেনিন একাদশ ও সময়
বিশেষ করে এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে রাজস্থান রয়েলসের ওপেনার জস বাটলার। ইতিমধ্যেই টুর্ণামেন্টে দুটি সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। অন্যদিকে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস।
এখন পর্যন্ত টুর্ণামেন্টে তারা তিনটি ম্যাচে জয়লাভ করেছে। দিল্লি ক্যাপিটালস হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে ওপেনার ডেভিড ওয়ার্নার। ইতিমধ্যেই হাফ সেঞ্চুরির হ্যাটট্রিক পূরণ করেছেন তিনি। তবে আগামী কালকের ম্যাচে দুই দলের কোনো একাদশে আসছে না তেমন পরিবর্তন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
দেখে নিন দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়েলসের সম্ভাব্য একাদশ।
দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেট কিপার), ললিত যাদব, রোভমান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, খালিল আহমেদ।
রাজস্থান রয়্যালস: জস বাটলার, দেবদত্ত পাডিকল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেট কিপার), শিমরন হেটমায়ার, করুণ নায়ার, রিয়ান পরাগ, আর অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, প্রসিধ কৃষ্ণ, ইউজভেন্দ্র চাহাল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন