বিজয়কে বিশ্বকাপের দলে নেয়ার দাবি জানালেন মাশরাফি
১২ ম্যাচ শেষে বিজয়ের নামের পাশে ৮৭৮ রান। ম্যাচ প্রতি গড় ৭৩ এর ওপর। এমন পারফরম্যান্সের কল্যাণে বিজয় পেছনে ফেলেন সাইফ হাসানকে। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে রান করেছিলেন ৮১৪ সাইফ। ফর্মের তুঙ্গে থাকা বিজয়কে নিয়ে নতুন করে ভাবতে বললেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিজয়ের অভিজ্ঞতা কাজে লাগানোর পক্ষে মাশরাফি।
আজ বৃহস্পতিবার বিকেএসপিতে সংবাদমাধ্যমকে মাশরাফি বলেন, ‘সামনে টি-২০ বিশ্বকাপ। ওর বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। ও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে ওর সেঞ্চুরি আছে, ফিফটি আছে। অবশ্যই আরো আছে আমি মনে করি ওকে এখনি যত্নআত্তি করা উচিত। যদি কোনো সমস্যা থাকে সমাধান করা উচিত।’
মাশরাফি অবশ্য এখনই জাতীয় দলে নিতে বলছেন না বিজয়কে। ডিপিএলের ভালো করার ফল হিসেবে হাই পারপফরম্যান্স ইউনিট, এ দল, বাংলাদেশ টাইগার্স খেলানোর পরামর্শ নড়াইল এক্সপ্রেসের।
মাশরাফির ব্যাখ্যা, ‘এখান থেকে সরাসরি জাতীয় দল কেন? এখান থেকেও তো আরেকটা ধাপ থাকে। এরপরও কিন্তু আরেকটা লেভেল আছে। এইচপি, এ টিম। কারণ ওই লেভেলটাও তো দেখতে হবে। ওই লেভেলে গিয়ে ও কেমন করছে। সো একটা জায়গা থেকে আমি মনে করি যে এটা যুক্তিসঙ্গত কথা যে এখান থেকে রাডারের নিচে আসা। সেটা খুব গুরুত্বপূর্ণ। আর বিজয়ের কথা আমি এজন্যই বলব যে বিজয়কে এখনি যত্নআত্তি করা উচিত।’
সঙ্গে যোগ করেন মাশরাফি, ‘টার্নিং উইকেট, স্লো উইকেট যেকোনো উইকেটে সে কিন্তু ডোমিনেট করে রান করেছে দিস ইজ এক্সপেকশনাল ব্যাটিং, আপনি যেকোনো লেভেল বলেন। আমাদের ঘরোয়া ক্রিকেট লেভেল কিন্তু বিশেষ করে ডিপিএল অনেক উঁচুমানের। আমি মনে করি যে এখানে বিজয় যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, একটা দলকে যেভাবে টেনে এনেছে ৮০০+ রান করেছে। নিশ্চিতভাবে আমি মনে করি তাকে এখনি জাতীয় দলের আশে পাশে আনা উচিত এবং তাকে নিয়ে কাজ করা উচিত।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল