প্রিমিয়ার লিগের রান মেশিন এনামুল হক বিজয়, দেখা যেতে পারে এবারের বিশ্বকাপ দলে
শেষ কবে এরকম ধারাবাহিক বিজয়কে দেখা গিয়েছে, তা মনে করতে বেশ কাঠ-খড় পোড়াতে হবে সবাইকে। এবারের প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয়। ১২ ম্যাচে করেছেন ৮৭৮ রান। শীঘ্রই হয়তো এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান করার নতুন রেকর্ড গড়বেন এই ব্যাটসম্যান। এছাড়া এবারের লীগের সর্বোচ্চ ৩৬ টি ছক্কা মেরেছেন বিজয়। স্ট্রাইক রেট ও ৯৫ এর উপরে যা ওয়ানডের প্রেক্ষাপটে অসাধারণ।
এছাড়া ১৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেছেন বিজয়। ধারাবাহিকভাবে বড় ইনিংস খেলেছেন দ্রুতগতিতে। অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশে আক্রমণাত্মক ব্যাটসম্যানদের ধারাবাহিক হতে দেখা যায় না কিংবা ধারাবাহিক ব্যাটসম্যান তুলনামূলক ধীরগতিতে খেলেন। তবে বিজয় যেন বিগত সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন। বিজয়ের প্রতিটি শটেই আত্মবিশ্বাস ফুটে উঠছে।
নির্দ্বিধায় ক্যারিয়ারের শিখরে আছেন এ ব্যাটসম্যান, নির্বাচকেরা কি বিজয়কে একটি সুযোগ দিয়ে দেখতে পারেন? সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে বিজয়কে একটি সুযোগ দেওয়া যেতেই পারে। টি-টোয়েন্টিতে এখনো ওপেনিং সমস্যার সমাধান করতে পারেননি টিম ম্যানেজমেন্ট। অপরদিকে তামিম ইকবালের ও বিশ্বকাপ খেলার খুব একটা ইচ্ছা নেই। শেষ পর্যন্ত কোন ধারাবাহিক ওপেনার পাওয়া না গেলে তামিম বিশ্বকাপ খেলবেন বলে জানিয়েছিলেন। তবে তার বিশ্বাস বিশ্বকাপের আগেই ওপেনিং জুটি গুছিয়ে ফেলবেন নির্বাচকেরা। সে ক্ষেত্রে বিজয় কে রাডারে রাখতে পারেন নির্বাচকরা।
ধারাবাহিকভাবে রান তোলা,আক্রমণাত্মক ব্যাটিং এবং অতীতে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে বিজয় হতে পারেন একটি পারফেক্ট প্যাকেজ। তবে নিশ্চয়ই শুধু ঢাকা প্রিমিয়ার লিগ দেখে বিজয়কে দলে নিবেন না নির্বাচকেরা। পরবর্তী ঘরোয়া লিগে ভালো করতে হবে বিজয়কে। এছাড়া উইন্ডিজ সফরে যাওয়া বাংলাদেশ এ দলে রয়েছে বিজয়ের নাম।
ওয়েস্ট ইন্ডিজে আশানুরূপ পারফর্ম করতে পারলে হয়তো আবার লাল সবুজ জার্সি গায়ে জড়াতে পারবেন এই ব্যাটসম্যান। মাশরাফির মতে জাতীয় দলে না হলেও এখন থেকেই জাতীয় দলের আশেপাশে রাখা উচিত বিজয়কে। তার মতে বিজয় যে ফর্মটা পেয়েছেন সেটা ধরে রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিজয়ের দলে আসা একদম নিশ্চিত না হলেও একটি সম্ভাবনার ঠিকই তৈরি হয়েছে। জাতীয় দলের হয়ে বিজয়ের ক্যারিয়ার অনেক যদি কিন্তু তে থাকলেও। নিঃসন্দেহে বিজয়ের এ পারফরম্যান্স নির্বাচকদের কিছুটা হলেও স্বস্তি দিবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন