ব্রেকিং নিউজ: ধোনিকে অবসর ভেঙ্গে বিশ্বকাপ দলে ফেরাতে চান
মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া ২০২১ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে ভারত। ধোনিবিহীন দলের ফলাফলটা তো সবার চোখে স্পষ্ট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ধোনি এখনও খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। সেখানে তার পারফরম্যান্সও আগের মতই ধারাল।
চল্লিশ বছর ধোনি প্রমাণ করেছেন, ‘চল্লিশে চালশে নয়’। বৃহস্পতিবার (২১ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে অবিশ্বাস্যভাবে জয় এনে দেন ফিনিশারের ভূমিকা পালন করে। ভারতীয় দলে এখন যারা ফিনিশারের তকমা পান, তাদের কেউই ফর্মে নেই। বিশ্বকাপে ভরাডুবির অন্যতম কারণও ছিল এটা।
অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। আর সেখানে ফিনিশার ধোনিকে দেখতে চান ভারতের সাবেক পেসার আরপি সিং। নিজের ইচ্ছার কথা না লুকিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন আরপি।
তিনি লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা কি ধোনিকে অবসর ভাঙতে অনুরোধ করতে পারি!’
শুধু আরপিই নন। ধোনির ১৩ বলে গড়া ২৮ রানের অপরাজিত সেই ইনিংসে ধোনি বন্দনা চলছে গোটা ক্রিকেট বিশ্বেই। যদিও আরপি মত কেউ ধোনিকে অবসর ভেঙে ফেরার মত প্রস্তাব দিয়ে বসেননি!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন