সর্বনিম্ন রানে অল আউট ব্যাঙ্গালুরু
কোহলির ব্যর্থতার প্রভাব যেন পড়েছে পুরো দলের ওপরই। সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের তোপে ১৬.১ ওভারে ৬৮ রানেই গুটিয়ে গেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
মুম্বাইয়ের ব্রাবোর্নে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মার্কো জানসেনের তোপে পড়ে ব্যাঙ্গালুরু। ইনিংসের দ্বিতীয় ওভার বল হাতে নিয়ে তিনি ৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন শীর্ষ ৩ ব্যাটার-ফ্যাফ ডু প্লেসি (৫), অনুজ রাওয়াত (০) আর বিরাট কোহলিকে (০)।
শুরুর সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ব্যাঙ্গালুরু। মাঝে গ্লেন ম্যাক্সওয়েল (১১ বলে ১২) আর সুয়েশ প্রভুদেশাই (২০ বলে ১৫) হাল ধরার চেষ্টা করেও পারেননি। তারা দুজন ছাড়া ব্যাঙ্গালুরুর আর কোনো ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি।
৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন হায়দরাবাদে মার্কো জানসেন। ৩ ওভারে মাত্র ১০ রানে ৩ উইকেট আরেক পেসার টি নটরাজনের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন