৬ ব্যাটার ৩ পেসার ও ২ অলরাউন্ডার নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
সব মিলিয়ে প্রথম টেস্টে তাও কিছুটা লড়াই করা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে একদম অসহায় আত্মসমর্পণ করেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জিতবে টাইগাররা তা কখনোই প্রত্যাশিত ছিল না। তবে আফ্রিকার দ্বিতীয় সারির দলের বিপক্ষে কিছুটা হলেও ভালো ক্রিকেটের প্রত্যাশা করেছিল সমর্থকরা। সব মিলিয়ে দুঃস্বপ্নের একটা টেস্ট সিরিজের পর, লঙ্কানদের বিপক্ষে সিরিজ সামনে রেখে সঠিক টিম কম্বিনেশন খুঁজে নিতে হবে টিম ম্যানেজমেন্টকে।
শ্রীলংকার বিপক্ষে সাকিব দলে আশায় কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের একাদশ সাজাতে বিশাল ভুল করেছিল টিম ম্যানেজমেন্ট। স্পিনবান্ধব উইকেটে মাত্র একটি স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। মাঠে নেমেই ভুলটা বুঝতে পারেন অধিনায়ক সহ পুরো দল। তবে ততক্ষনে বড্ড দেরী হয়ে গিয়েছিল, পুরো ম্যাচ আফ্রিকান স্পিনাররাই নিয়ন্ত্রণ করেছিল।
নিশ্চয়ই আফ্রিকান অনভিজ্ঞ স্পিনারদের চেয়ে সাইড বেঞ্চে বসে থাকা তাইজুল অনেক বেশী কার্যকরী প্রমাণ হত। যথেষ্ট বিকল্প থাকার পরও অনেক সময় সুযোগের সদ্ব্যবহার করতে পারেন না টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কা সিরিজে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে টাইগারদের। লঙ্কানদের বিপক্ষে ওপেনিংয়ে থাকবেন যথারীতি তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয়। ওয়ানডাউনে শান্তর খেলাটাও একপ্রকার নিশ্চিত।
পরবর্তীতে যথাক্রমে মমিনুল হক ,মুশফিকুর রহিম, লিটন কুমার দাস ,সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ থাকবেন। একাদশে ৫ বোলার নির্বাচনই হবে ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। উইকেটের সাথে মানানসই বোলিং কম্বিনেশন খুঁজে নিতে হবে ম্যানেজমেন্টকে। ৩ স্পিনার দুই পেসার কম্বিনেশন নাকি তিন পেসার দুই স্পিনার কম্বিনেশনে খেলবে টাইগাররা এটাই বড় চ্যালেঞ্জ।
শ্রীলঙ্কাতে স্পিনবান্ধব উইকেট প্রত্যাশিত। তবে হয়তো বাংলাদেশকে চমকে দিতে পেস বান্ধব উইকেট তৈরি করতে পারেন লঙ্কানরা। একাদশ তৈরীর ক্ষেত্রে শেষ পর্যন্ত উইকেট এর দিকে নজর রাখতে হবে বাংলাদেশকে। বর্তমানে বিদেশের মাটিতে টাইগারদের মূল শক্তি পেস বোলিং। সেক্ষেত্রে হয়তো তিন পেসার নিয়ে মাঠে নামবেন টাইগাররা।
বোলিংয়ে সাকিব-মিরাজের সাথে থাকবেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং এবাদত হোসেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে বেশ ভালো বোলিং করলেও সম্ভবত একাদশে জায়গা হারাচ্ছেন খালেদ। মূলত ইনজুরির কারণে ছিটকে যাওয়া তাসকিনের বদলে হিসেবেই একাদশে খেলেছিলেন খালেদ।
সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক ,মুশফিকুর রহিম ,লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ,তাসকিন আহাম্মেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- শেষ হলো বাংলাদেশ বনাম নেপালে মধ্যকার সেমি ফাইনাল ম্যাচ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের নামাজের সময়সূচি: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)