ব্রেকিং নিউজ: আইপিএল শেষ না হতেই সিদ্ধান্ত নিলো ভারতীয় ক্রিকেট বোর্ড
আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এরপর ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজটি শুরু হবে ৯ জুন। দিল্লিতে প্রথম ম্যাচের পর ১২ জুন কটক, ১৪ জুন বিশাখাপত্তম, ১৭ জুন রাজকোট এবং ১৯ জুন বেঙ্গালুরুতে পরের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আইপিএলে খেলছেন দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটার। এদের মাঝে আছেন কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ডুয়ান প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাসি ফন ডার ডাসেন, লুঙ্গি এনগিদি ও আনরিখ নরকিয়া।
আইপিএল শেষে দেশে ফিরবেন না তারা। স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররাই এদের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
এদিকে চোটের কারণে মাঠের বাইরে থাকা দীপক চাহার ছাড়া ভারতের টি-টোয়েন্টি দলের প্রায় সব ক্রিকেটার খেলছেন আইপিএলে। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আগে আইপিএলের পারফর্মারদের দিয়ে এই সিরিজে দলের কম্বিনেশন ঠিক করতে চাইবে ভারত।
শেষবার ২০২০ সালে ভারত সফরে আসে প্রোটিয়ারা। সেবার প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর করোনার প্রকোপের কারণে সিরিজের বাকি অংশ বাতিল হয়ে যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?