কঠিন ভবিষ্যদ্বাণী: কাতার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা
এবারের বিশ্বকাপের শিরোপা আর্জেন্টিনার ঘরে যাওয়ার সম্ভাবনা দেখছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সম্প্রতি টেলিমুন্ডো স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এর ব্যাখ্যাও দিয়েছেন সিটিজেনদের বস।
চলতি বছর কাতারে নিজের ক্যারিয়ারে পঞ্চম বিশ্বকাপ খেলবেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা মেসি। গার্দিওলার বার্সেলোনা দলের অন্যতম প্রভাবশালী খেলোয়াড় ছিলেন এই আর্জেন্টাইন সুপারস্টার। সেই সময়টায় ৩টি লা লিগা, ২টি কোপা দেল রে এবং ২টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ বেশ কিছু ট্রফি ঘরে তুলেছিল কাতালানরা।
টেলিমুন্ডো স্পোর্টসকে স্প্যানিশ কোচ বলেন, ‘গত বছর আর্জেন্টিনার কোপা আমেরিকা জয় আসন্ন ফিফা বিশ্বকাপে তাদের আত্মবিশ্বাসে বড় উৎসাহ দেবে। এটি নিশ্চিত যে, এটি বিশ্বকাপে সাহায্য করবে।’
গার্দিওলা বলেন, ‘কোচ লিওনেল স্কালোনির দল দীর্ঘদিন ধরে হারেনি। জেতা এবং দীর্ঘদিন ধরে হেরে না যাওয়ার অনুভূতি সবসময়ই শক্তি জোগায়, আসন্ন বিশ্বকাপে যা সহায়ক হবে।’
মেসির মতো তারকাকে দলে রাখার গুরুত্ব তুলে ধরেন স্প্যানিশ কোচ গার্দিওলা। বলেন, এ ধরনের খেলোয়াড়কে দলে রাখার সুবিধা হচ্ছে, সবসময় কোনো কিছুর বাইরে গিয়ে ২-৩টি বিশেষ অ্যাকশন দেখানোর ক্ষমতা তারা রাখে। এর মধ্যে ডি মারিয়া, লাউতারো মার্তিনেস বা জুলিয়ান আলভারেজের মতো ফরোয়ার্ড সতীর্থদের সঙ্গে গোল করা বা তৈরি করার অনুভূতি দুর্দান্ত শক্তি জোগায়।’
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ড্রয়ে ৩২ দলের মধ্যে ২৯ দল কাতারের টিকিট পেয়েছে। এর মধ্যে মেসির আর্জেন্টিনার সি-গ্রুপে প্রতিপক্ষ পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব।
তবে অভিজ্ঞতার বিচারে প্রথম চাকরি হিসেবে আলবিসেলেস্তেদের দায়িত্বে থাকা স্কালোনি বাকি পথটুকু চালিয়ে নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে! যদিও ফুটবলে অভিজ্ঞতাকে তেমন বিশ্বাস করেন না গার্দিওলা। তিনি বলেন, ‘ফুটবলে একটি বড় মিথ্যা হচ্ছে, অভিজ্ঞতা কার্যকর। গতকাল যেভাবে আপনি পরিচালিত হয়েছেন, তা আজ আপনার কোনো কাজে আসবে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন