সাকিবের দুর্দান্ত বোলিং, সেঞ্চুরি বঞ্চিত শান্ত, দেখেনিন সর্বশেষ স্কোর
মিরপুরের হোম অব ক্রিকেটে মাশরাফি-সাকিবদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক। তবে শুরুটা ভালো হয়নি আবাহনীর। দলীয় ২৮ রানেই উদ্বোধনী ব্যাটার নাঈমকে শেখকে (২২) সাজঘরে ফেরান মাশরাফি।
দুই রান যোগ করতেই আল-আমিন হোসেনের বলে সাজঘরে ফিরেন মাহমুদুল হাসান জয় (৬)। ৩০ রানে দুই উইকেট হারানোর পর আবাহনীকে সামাল দেন শান্ত ও আফিফ। সাকিব, মাশরাফিরা নিয়মিত বোলিংয়ে এলেও তাঁদের উইকেট দেননি এ দুই ব্যাটার।
তাঁদের জুটি শতরান পূর্ণ করলে অর্ধশতক পান আফিফ। পরবর্তীতে ৫৮ বলে অর্ধশতক পূর্ণ শান্তও। এ দুই জনের জুটি ভাঙেন আগের ম্যাচের নায়ক মুক্তার আলি। ৭২ বলে ৬২ রান করা আফিফকে বোল্ড করেন মুক্তার। সেই সঙ্গে ভাঙে তাঁদের ১২৬ রানের জুটিও।
আফিফের বিদায়ের পর অধিনায়ক মোসাদ্দেকের সঙ্গে জুটি বাঁধেন শান্ত। তিনি নিজেও শতকের দিকে এগোতে থাকেন। তবে তা আর হতে দিলো কই সাকিব। ইনিংসে নিজের প্রথম শিকার শান্ত। ১০১ বলে ৮৬ রান করা শান্তকে আউট করেন নিজে ক্যাচ নিয়েই।
তৌহিদ, মোসাদ্দেকও ইনিংস বড় করতে পারেননি। নিজের দ্বিতীয় শিকার মোসাদ্দেককে ২৮ রানে ফেরান সাকিব এবং তৃতীয় শিকার তৌহিদকে সাজঘরে পাঠান ২৪ রানে। শেষ দিকে সাইফইদ্দিনের অপরাজিত ২৭ বলে ৩০ রানে সুবাধে ৭ উইকেটে ২৭৯ রান তোলে আবাহনী।
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ তিনটি সাকিব ও দ্বিতীয় সর্বোচ্চ দুটি উইকেট নেন আল-আমিন। ৮ ওভার বোলিং করে ৫৬ রান দিয়ে একটি উইকেট নেন মাশরাফি। সাকিব তিন উইকেট নিলেও ছিলেন খরুচে। ১০ ওভারে রান দেন ৫৩।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?