শ্রীলঙ্কার সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২৪ ১৫:৪১:৫৬
দুটি ম্যাচের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে নতুন মুখ পেসার শহিদুল ইসলাম। রাখা হয়েছে শরিফুল ইসলামকেও। যদি ফিট থাকে সেক্ষেত্রে খেলতে পারবেন শরিফুল। বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। গত দক্ষিণ আফ্রিকা সিরিজেও দলের ওপেনার ছিলেন সাদমান।
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)