বাদ পড়লেন মুমিনুল
তাই মাঠের অনুশিলনে বাড়তি মনোযোগী মমিনুলকে দেখা গেল। রবিবার ম্যাচের আগে বাড়তি সময় নকিং করতে দেখা গিয়েছিল মমিনুলকে। অফ ফর্ম কিংবা খারাপ টাইমে ম্যাচের আগে ক্রিকেটারদের নকিং করা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। কিন্তু ম্যাচ শুরুর আগে প্রাইম ব্যাংকের ফটোসেশনে মমিনুলকে দেখা গেল প্র্যাকটিস জার্সিতে। তাহলে কি মমিনুল এ ম্যাচটি খেলছেন না? শেষ পর্যন্ত শঙ্কাটা সত্যি হলো একাদশে ছিলনা মুমিনুল হকের নাম।
তাহলে কি বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়লেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক। হতেও পারে এবারের লিগে বেশ প্রতিষ্ঠিত কিছু নাম কেও পারফরম্যান্সের কারণে সাইড বেঞ্চে বসে থাকতে দেখা গিয়েছে। আবার এমনও হতে পারে অফ ফর্ম কাটাতে মমিনুল নিজেই বিশ্রাম চেয়ে নিয়েছেন। অফ ফর্ম কাটাতে বিশ্রামও যে একটি কার্যকরী উপায়। মুমিনুলের একাদশে না থাকাটাই এ ম্যাচের একমাত্র চমক নয়। শরিফুলকে প্রাইম ব্যাংকের হয়ে আজকের ম্যাচ খেলতে দেখা গিয়েছে।
কিন্তু শরিফুলের তো ইনজুরি রয়েছে, ইনজুরির কারণেই দু-এক দিন পরে সিঙ্গাপুরে যাওয়ার কথা শরিফুলের। হয়তো প্রাইম ব্যাংক টিম ম্যানেজমেন্ট তাকে ফিট মনে করেছে বলেই খেলতে নেমেছেন শরিফুল। বোলিংয়ে ওপেন করেছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ফাস্ট বোলার। প্রথম স্পেলে তিন ওভার বল করেছেন এই ফাস্ট বোলার।
একটার পর একটা বাউন্সারে ব্যাটসম্যানদের বেশ ভোগান্তিতে ফেলেছেন শরিফুল। সব মিলিয়ে বেশ চাঙ্গা শরিফুল কে মাঠে দেখা গিয়েছে। মিরপুর থেকে দুই রকমের চিত্র দেখা গেল। একদিকে শরিফুলের প্রত্যাবর্তন, এ ম্যাচে মাঠে নামায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে শরিফুলের খেলাটা আরও নিশ্চিত হয়ে গিয়েছে। অপরদিকে শ্রীলঙ্কা সিরিজের আগে যে অল্প কয়েকটা ম্যাচ খেলার সুযোগ ছিল মমিনুলের হাতে তার একটি ইতিমধ্যে হারিয়েছেন তিনি। মিরপুর থেকে ভিন্ন দুইটি খবর পেলেন সমর্থকরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন