রেগে আগুন টানা ৮ ম্যাচের হারের জন্য সরাসরি যাদেরকে দায়ি করলেন রোহিত
দলের এই বাজে পরিস্থিতির সব দায় ব্যাটারদের উপর চাপালেন অধিনায়ক রোহিত। জানালেন, ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন খেলার জন্যই এভাবে দল হেরেছে।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ হেরে রোহিত বলেন, ‘বোলাররা ভাল বল করেছে। পিচ ভাল ছিল; কিন্তু আমরা ভাল ব্যাট করতে পারিনি। রান তাড়া করে আমাদের জেতা উচিত ছিল। রান তাড়া করতে গেলে জুটি বাঁধা খুব দরকার; কিন্তু আমাদের সেটা হয়নি। দায়িত্বজ্ঞানহীন শট খেলে ব্যাটাররা আউট হয়েছে। আমিও সেভাবেই আউট হয়েছি।’
টানা ৮ ম্যাচে হারের কোনো অজুহাত দেয়া কঠিন। তবে অধিনায়ক রোহিতকে মিডিয়ার সামনে এমন ব্যর্থতার কারণ দর্শানো লাগবেই। হিটম্যান এক্ষেত্রে কোনও রাখঢাক করলেন না। ব্যাট হাতে নিজেদের ভুলগুলোকেই সামনে আনলেন তিনি।
রোহিত এক্ষেত্রে বোলারদের আড়াল করার চষ্টা করেন। বরং প্রকারান্তরে ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীনই বললেন তিনি। নিজেকেও রাখলেন সেই তালিকায়। স্পষ্টই জানালেন, পিচে ব্যাট করতে অসুবিধা হচ্ছিল না। খারাপ শট খেলে আউট হওয়া ও জুটি গড়তে না পারার জন্যই তাদের হারতে হয়েছে লখনৌয়ের কাছে।
তবে শুধু এই একটি ম্যাচই নয়, পুরো টুর্নামেন্টেই ব্যাটিং ব্যর্থতাকে মুম্বাইয়ের বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ করেন রোহিত।
তিনি বলেন, ‘আমরা গোটা টুর্নামেন্টে ভালো ব্যাট করতে পারিনি। মাঝের সময়গুলোতে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হতো। কাউকে না কাউকে লম্বা ইনিংস খেলার চেষ্টা করতে হতো। প্রতিপক্ষ দলের কেউ না কেউ ভালো ব্যাট করছে, যার মূল্য দিতে হয়েছে আমাদের। একজনকে অন্তত নিশ্চিত করা দরকার যে, সে লম্বা সময় ধরে ব্যাট করতে পারবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন