ব্যাঙ্গালুরুর বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো রাজস্থান
যে কারণে নেট রানরেটে এগিয়ে থেকে সমান ১০ পয়েন্ট নিয়েই তিন নম্বরেও অবস্থান করছে রাজস্থান। অন্যদিকে ব্যাঙ্গালুরুর অবস্থান পঞ্চম। মূলত নিজেদের শেষ ম্যাচে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে ৮ ওভারের মধ্যেই হেরে যাওয়ার কারণে নেট রানরেটে ধস নেমেছে ব্যাঙ্গালুরুর।
অবশ্য শেষ পাঁচ ম্যাচের হিসেব করলে রাজস্থানের সমানে-সমানই রয়েছে ফাফ ডু প্লেসির দল। যেখানে দুই দলই জিতেছেন সমান তিনটি করে ম্যাচ, হেরেছে বাকি দুইটি। এর মধ্যে প্রথম সাক্ষাতের ম্যাচে দিনেশ কার্তিকের ঝড়ে রাজস্থানকে ৫ উইকেটে হারিয়েছে ব্যাঙ্গালুরু।
আজকের ম্যাচে তবু একটি পরিবর্তন আনতে পারে তারা। টানা অফফর্মে থাকা ওপেনার অনুজ রাওয়াতকে বসিয়ে দলে নেওয়া হতে পারে রজত পাতিদারকে। এছাড়া সুয়াশ প্রভুদেসাইকে ওপেনিংয়ে খেলিয়ে মহিপাল লমররকে অন্তর্ভুক্ত করে বোলিং শক্তি বাড়াতে পারে তারা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), রজত পাতিদার, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, সুয়াশ প্রভুদেসাই, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ভানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও জশ হ্যাজলউড।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: জস বাটলার, দেবদূত পাডিক্কাল, সানজু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, করুন নায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ওবেদ ম্যাকয়, ট্রেন্ট বোল্ট, প্রাসিধ কৃষ্ণা ও ইয়ুজভেন্দ্র চাহাল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন