ব্রেকিং নিউজ :কপাল পুড়ছে মুস্তাফিজের
লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দিয়েছিলেন মাত্র ২৬ রান। এছাড়া তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ছিলেন আরও উজ্জ্বল। উইকেটের দেখা না পেলেও রান দিয়েছিলেন মোটে ২১। আর তাতেই আবারও রিকি পন্টিংয়ের বাহবা আদায় করে নেন মুস্তাফিজ।তবে এরপরই যেন ছন্নছাড়া মুস্তাফিজকে দেখা যাচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দিনেশ কার্তিক তার এক ওভারেই গুনে গুনে তুলে নিয়েছিলেন ২৮ রান।
ওই ম্যাচে সবমিলিয়ে রান খরচ করেন ৪৮!যা এবারের মৌসুমে তার সবচেয়ে ব্যয়বহুল। এরপরের দুই ম্যাচে উইকেটের দেখা পেলেও রান বন্যা ঠেকাতে পারেননি। এদিকে দিল্লির অবস্থাও খুব একটা ভালো নয়। করোনায় জেরবার দিল্লি পয়েন্ট তালিকায়ও আছে তলানিতে। সবশেষ ম্যাচে হারতে হয়েছে রাজস্থান রয়্যালসের বিপক্ষেও। আর তাই ধারণা করা হচ্ছে, আগামী ম্যাচে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পরিবর্তন আসতে পারে একাদশে। এমন কি বেঞ্চে বসতে হতে পারে মুস্তাফিজকেও।
কারণ দিল্লি ক্যাপিটালসের ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে, বল হাতে অনুশীলন করছেন লুঙ্গি এনগিদি। দক্ষিণ আফ্রিকান তারকা এ পেসার এবারের মৌসুমে এখনো এক ম্যাচও খেলতে পারেননি। মূলত মুস্তাফিজুর রহমান ধারাবাহিকভাবে দলে সুযোগ পাওয়ায় সাইডবেঞ্চে বসে থাকতে হচ্ছে এনগিদিকে।হুট করেই তার সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি আগামী ম্যাচে মাঠেও উপস্থিতি এনে দিতে পারে মত অনেকের। এদিকে, সবশেষ ম্যাচে সানজু স্যামসনদের দেওয়া ২২৩ রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে দিল্লির ইনিংস থামে ২০৭ রানে।
গত শুক্রবার (২২ এপ্রিল) শেষ ওভারের প্রথম তিন বলে ওবেদ ম্যাককয়কে পরপর তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে দিল্লি শিবিরে নতুন আশার সঞ্চার করেন রভম্যান পাওয়েল। ম্যাককয়ের করা বিতর্কিত তৃতীয় বলটি নো বল দিলে হয়তো ২২৩ রানের পাহাড় টপকে যেতেও পারতো দিল্লি।কিন্তু শেষ পর্যন্ত তাদের মুখে হাসি ফোটাতে পারেননি পাওয়েল। বরং ইনিংসের ১৯তম ওভারটি মেইডেন দিয়ে রাজস্থানকে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট এনে দেন পেসার প্রসিধ কৃষ্ণা।
এর আগে বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর সংগ্রহটা ভালোই ছিল দুই ওপেনার পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নারের। তাদের ৪৩ রানের ওপেনিং জুটি ইনিংসের পঞ্চম ওভারে এসে ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। ২৭ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন পৃথ্বি। দ্বিতীয় উইকেটে নেমে ১ রান করে প্যাভিলিয়নে ফেরেনসরফরাজ খান। এরপর ওয়ার্নার ও রিশাভ পান্ত মাঝে ৫১ রানের জুটি গড়ে দলকে জয়ের আশা দেখান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন