মিরাজ আন্ডাররেটেড ক্রিকেটার: তামিম
ওয়ানডেতে আইসিসির বোলারদের র্যাঙ্কিংয়ে আটে রয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের বোলিং র্যাঙ্কিং নিয়ে কেউ কথা বলে না বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। সেই সঙ্গে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মনে করেন, ক্রিকেটার হিসেবে মিরাজ আন্ডাররেটেড।
ক্রিকনইনফোকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমি মনে করি মিরাজ আমাদের ওয়ানডের সেরা খেলোয়াড়দের একজন। ক্রিকেটার হিসেবে সে খুবই আন্ডার-রেটেড। আমার মনে হয় সে বিশ্বের তিন কিংবা চার নম্বর (অষ্টম) বোলার। এটা নিয়ে কেউ কথা বলে না। শুধু পারফরম্যান্সই না সে মাঠে দারুণ আবহ তৈরি। সে কোনো কিছুতে কখনও না করে না।’
মিরাজের ব্যাটিংয়ের উন্নতির প্রশংসা করেছেন তামিম। জাতীয় দলের হয়ে ব্যাটিংয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে অবিছিন্ন ১৭৪ রানের জুটি গড়ার নিজে খেলেছিলেন অপরাজিত ৮১ রানের ইনিংস।
মিরাজ আরও উন্নতি করতে পারলে সে এবং সাকিব আল হাসান মিলে বাংলাদেশ দলকে আরও বুস্টআপ করবে বলে মনে করেন তামিম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘সে ভিন্ন এক চরিত্রের। সে এমন কিছু বলবে যা লোকেরা গুরুত্ব সহকারে নেবে না। কিন্তু দলে আপনি সেই ধরনের চরিত্র চান। ব্যাটার হিসেবে সে উন্নতি করেছে। সে যদি আরও ভালো করতে পারে তাহলে সে এবং সাকিব মিলে আমাদের দলকে আরও বুস্টআপ করবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live