নির্বাচকদের নিয়ে মন্তব্য করে বিপদে রাহী
এমন বিস্ফোরক মন্তব্যের জন্য জবাবদিহিতার সামনে পড়তে যাচ্ছেন রাহী। তার এমন মন্তব্যের কারণ জানতে চাওয়ার জন্য ঈদের পর এই পেসারকে বোর্ডে ডাকা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ভারতীয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য দেন নান্নু।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ না পেয়ে রাহী গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি মিরপুরে শেষ দুই টেস্টে ১০ উইকেট নিয়েছিলাম। আমি মনে করি না, আমার পেস বোলিং দল থেকে বাদ পড়ার কারণ। এখানে অন্য কোনো কারণ থাকতে পারে।’
এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে রাহী দাবি করেছেন, দলের মধ্যে কেউ হয়ত তাকে দেখতে পারেন না বলে বাদ পড়েছেন তিনি। এছাড়াও দলে সুযোগ পাওয়ার জন্য তার কোনো লবিং নেই বলেও মন্তব্য করেন রাহী। এই পেসারের এমন সব মন্তব্যের পর ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন।
এরপর প্রধান নির্বাচক নান্নু ক্রিকবাজকে জানিয়েছেন, ঈদের পর এই পেসারকে তলব করা হবে। মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকবাজকে বলেন, ‘আমরা তার ব্যাখ্যা শোনার জন্য ঈদের পর তাকে ডাকবো। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাকে বাদ দেওয়ার পর, তার কাছ থেকে এভাবে প্রতিক্রিয়া পাওয়াটা আমাদের জন্য ভীষণ হতাশার।’
প্রধান নির্বাচক আরও জানিয়েছেন, রাহীর জবাবের উপর ভিত্তি করে এই ক্রিকেটারকে নিয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা।
সাদা পোষাকের ক্যারিয়ারে ১৩ ম্যাচে ৩০ উইকেট নেওয়া রাহী সর্বশেষ পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন। এরপর দলের সঙ্গে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকলেও খেলা হয়নি কোনো ম্যাচ। এবার স্কোয়াড থেকেই বাদ পড়লেন। তার জায়গায় দলে এসেছেন আরেক পেসার রেজাউর রহমান রাজা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- ভোটের ফলাফল: ৫টি কেন্দ্রের ফল প্রকাশ, জানুন মির্জা আব্বাসের অবস্থান