শ্রীলঙ্কার বিপক্ষে বড় চমক দিয়ে ১ম টেস্টের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
ইনজুরির কারণে তাসকিন এবং মিরাজ ছিটকে গিয়েছেন। শরিফুলের নাম স্কোয়াডে রাখা হলেও একাদশে তার না থাকার সম্ভাবনাই বেশি। বলা হয়েছে ম্যাচের জন্য পুরোপুরি ফিট নয় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী এই পেস বোলার। সবমিলিয়ে তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে থাকবে বাংলাদেশ। তবে সবকিছুর পরও ঘরের মাটিতে সিরিজ হওয়ায় প্রত্যাশা ঠিকই থাকবে টাইগারদের উপর। তার উপর বেশ লম্বা সময় পর বিশ্বসেরা অলরাউন্ডারকে টেস্ট খেলতে দেখবেন সমর্থকরা।
ম্যাচের ব্যবধান একাই গড়ে দেওয়ার সামর্থ্য রয়েছেন এই অলরাউন্ডারের। ওপেনিংয়ে নিশ্চিত ভাবে থাকবেন তামিম এবং মাহমুদুল হাসান জয় ওয়ান ডাউনে শান্তর খেলাটাও একপ্রকার নিশ্চিত। পরবর্তীতে অধিনায়ক মমিনুল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান লিটন, কুমার দাস। মিরাজ না থাকায় তাইজুল ছাড়া কোন বিকল্প নেই ম্যানেজমেন্টের হাতে।
তাসকিন,শরিফুলদের অনুপস্থিতিতে পেস ডিপার্টমেন্টের দায়িত্বে থাকবেন এবাদত হোসেন এবং খালেদ আহমেদ। তৃতীয় পেসার হিসেবে টেস্ট অভিষেক হতে যাচ্ছে রেজার। নিয়মিত ভালো গতিতে বল করতে পারায় বেশ আগে থেকেই নির্বাচকদের নজরে ছিলেন এই ফাস্ট বোলার।
শ্রীলঙ্কা সিরিজে কেমন পারফর্ম করেন এটাই এখন দেখার পালা। মিরাজ,তাসকিন এবং শরিফুলের অনুপস্থিতি নিঃসন্দেহে কিছুটা বিপাকে ফেলেছে বাংলাদেশকে। তবে ঘরের মাটিতে নতুন ক্রিকেটারদের বাজিয়ে দেখার সুযোগ ও করে দিয়েছে। মূল একাদশ মাঠে নামানোর আগে উইকেটের দিকেও যথেষ্ট নজর রাখতে হবে টিম ম্যানেজমেন্টকে।
দক্ষিণ আফ্রিকা সফরে সাধারণত পেস বান্ধব উইকেট হয়। তবে টাইগারদের বিপাকে ফেলতেই স্পিন বান্ধব উইকেট তৈরি করে আফ্রিকানরা। ম্যানেজমেন্টের দূরদর্শিতার অভাবে স্পিনবান্ধব উইকেটে মাত্র একটি স্পিনার নিয়ে খেলতে নামে বাংলাদেশ। ফলাফল ২-০ তে হোয়াইটওয়াশ। ফলে উইকেট এর সাথে সামঞ্জস্য রেখে একাদশ নির্বাচন করা বেশ বড় চ্যালেঞ্জ হবে ম্যানেজমেন্টের জন্য। তবে স্পোর্টিং উইকেটে এ সম্ভাব্য সেরা একাদশ এটি
(সম্ভাব্য)একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ,এবাদত হোসেন, খালেদ আহমেদ, (অভিষেক)রেজাউর রহমান
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live