কলকাতার বিপক্ষে মুস্তাফিজের আগুনে বোলিং
মুস্তাফিজের এই আগুনে বোলিংয়ের দিনে জ্বলে ওঠেন কুলদীপ যাদবও। এই রিস্ট স্পিনার ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। টস হেরে ব্যাটিংয়ে নামা কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান তুলেছে। দল ৩৫ রানে ৪ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছিলেন শ্রেয়স আয়ার। নীতিশ রানার সঙ্গে তার পঞ্চম উইকেট জুটিতে আসে ৩৪ বলে ৪৮ রান। শ্রেয়সকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন কুলদীপ।
এরপর আন্দ্রে রাসেল 'ডাক' মারার পর ৭ম উইকেটে ৩৫ বলে ৬২ রানের জুটি উপহার দেন নীতিশ রানা আর রিংকু সিং। ৩৪ বলে ৫৭ রান করা নিতিশ রানাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মুস্তাফিজ। এরপর নাইটদের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ১৬ বলে ২৩ রান করা রিংকু সিংকে ফিরিয়ে। মুস্তাফিজের তৃতীয় শিকার টিম সাউদি। নাইটদের কিউই পেসারকে বোল্ড করে দেন মুস্তাফিজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন