বিশ্বকাপ ফাইনাল: ব্রাজিল-০, আর্জেন্টিনা-২
যদিও এবারই প্রথমবারের মতো কোনো মেজর টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে কাতার, কিন্তু এরই মধ্যে কাতারে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে আর্জেন্টিনা। তাও বিশ্বকাপের মতো আসরে।
১৯৯৫ সালের অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ ছিল কাতার। সেবার বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ১৯৯৫ সালের ২৮ এপ্রিল হওয়া ফাইনালে ব্রাজিল ২-০ গোলে হারায় হোসে পেকারম্যানের দল।
অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম শিরোপা ছিল ১৯৭৯ সালের আসরে। সেবার সিজার লুইস মেনোত্তি ছিলেন দলের কোচ এবং ডিয়েগো ম্যারাডোনা ছিলেন দলের অন্যতম প্রধান অস্ত্র।
এরপর কাতারে হওয়া ১৯৯৫ সালের আসরে দ্বিতীয়বারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ফাইনালে গোল দুইটি করেন লেওনার্দো বিয়াগিনি ও ফ্রান্সিসকো গুয়েরেরো।
সেবার চ্যাম্পিয়ন হওয়ার পথে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ ও সেমিফাইনালে স্পেনকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। সবমিলিয়ে আসরে পাঁচ জয় ও এক পরাজয় ছিল তাদের। একমাত্র পরাজয় ছিল গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে।
কাতারে হওয়া সেই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন সেবাস্তিয়ান পেনা। তিনি করেন তিনটি গোল। এছাড়া লেওনার্দো বিয়াগিনি, ফ্রান্সিসকো গুয়েরেরো ও ওয়াল্টার কোয়েট করেন দুইটি করে গোল। হোয়াকিন ইরিগতিয়া আসরের সেরা গোলরক্ষক নির্বাচিত হন।
সেই বিশ্বকাপে আর্জেন্টিনা দল: হোয়াকিন ইরিগতিয়া, গ্যাস্টন পেজ্জুতি, ফেডরিক ডমিঙ্গেজ, হুয়ান পাওলো সোরিন, সেবাস্তিয়ান পেনা, গুস্তাভো লোম্বার্দি, ডিয়েগো ক্রোসা, ক্রিশ্চিয়ান ডিয়াজ, মারিয়ানো হুয়ান, গুইলের্মো লারোসা, ওয়াল্টার কোয়েট, আরিয়েল ইবাগাজা, জার্মান আরাঙ্গিয়ো, হুলিও বেয়োন, আন্দ্রেস গ্যারোন, লেওনার্দো বিয়াগিনি, ফ্রান্সিনকো গুয়েরেরো ও রাউল ক্রিশ্চিয়ান ছাপারো।
তথ্যসূত্রঃ টিওয়াইসি স্পোর্টস, আর্জেন্টিনা
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন