৬ মাস সাইকেল চালিয়ে স্বপ্নের কাতার বিশ্বকাপ দেখতে যাবেন চার বন্ধু
কাতার বিশ্বকাপ উপভোগ করার লক্ষ্যে আগামী মে মাসের ১৫ তারিখে দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে নিজেদের যাত্রা শুরু করবেন চার বন্ধু লুকাস দানিয়েল লেদেজমা, লিন্দ্রো ব্লাঙ্কো, সিলভিও গাতি এবং সেবাস্তিয়ান রদ্রিগেজ। এর আগে ২০১৪ সালে ব্রাজিল ও ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ দেখতে একাই সাইকেল নিয়ে পাড়ি জমিয়েছিলেন লেদেজমা। এবার তিন বন্ধুকে নিজের সতীর্থ হিসেবে নিচ্ছেন তিনি।
প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। সেখানে যোগ দিতে আফ্রিকার কেপটাউন থেকে ১৫টি দেশ পার হতে হবে চার আর্জেন্টাইন বন্ধুকে। নিজেদের এই বিশ্বকাপ যাত্রা নিয়ে পেশায় শারীরিক শিক্ষার শিক্ষক দানিয়েল লেদেজমা বলেন,
‘আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে পৌঁছাতে ১৫টি দেশ পার হতে হবে আমাদের। এজন্য ৬ হাজার ৫২৪ মাইল পথ সাইকেল চালিয়ে পাড়ি দিতে হবে আমাদের। আশা করছি ৬ মাসের মধ্যে আমরা কাতার পৌঁছাতে পারবো, আর ২০২২ বিশ্বকাপ সামনাসামনি উপভোগ করবো।’
এদিকে আরেক সাইক্লিস্ট লিন্দ্রো ব্লাঙ্কো বলেন, ‘দেখুন ব্যাপারটা এমন না যে, আমি সাইকেলে চড়ে বসলাম আর অজানা উদ্দেশ্যে পাড়ি জমালাম। আমাদের এই ট্যুরটার জন্য অনেক কাজ করতে হয়েছে। মাসের পর মাস আমরা এই সফর নিয়ে গবেষণা করেছি, প্রস্তুতি নিয়েছি।’
এদিকে লম্বা পথ এবং লম্বা সময় সাইকেল চালিয়ে বিশ্বকাপ দেখতে যাওয়ার পরিকল্পনার পেছনে অন্য আরেকটি মহৎ উদ্দেশ্য রয়েছে এই চার বন্ধুর। মানুষকে বৈশ্বিক উষ্ণতা নিয়ে সচেতন করতে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতি এক কিলোমিটার পরপর একটি করে গাছের চারা রোপণ করবেন তার। এ বিষয়ে লেদেজমা বলেন, ‘আমাদের এই সফরের আরও একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। আমরা আর্জেন্টিনায় করদোভার পাহাড়ে একটি গাছের চার রোপণ করেছি। এভাবে প্রতি কিলোমিটার পর পর আমরা একটি করে গাছের চারা রোপণ করবো। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ কিছুটা হলেও কাজে দেবে বলে বিশ্বাস।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live