৩ গোল করেও জয় বঞ্চিত পিএসজি
স্ট্রসবার্গের মাঠে নানা নাটকীয়তায় পূর্ণ ছিল পিএসজির এই ম্যাচটি। ৬ গোলের চারটিই দিয়েছে প্যারিসের ক্লাবটি। যার একটি আত্মঘাতী। আবার ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে পিএসজির নিশ্চিত জয় কেড়ে নিয়ে সমতাসূচক গোল করেন অ্যান্থোনি ক্যাসি।
পিএসজির হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। বাকি গোলটি করেছেন আশরাফ হাকিমি। আর নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছেন মার্কো ভেরাত্তি।
ম্যাচের শুরুতেই অবশ্য ঘরের মাঠে দর্শকদের আনন্দে ভাসায় স্ট্রসবার্গ। মাত্র তিনি মিনিটের মাথায় গোল আদায় করে নেয় তারা। কেভিন গ্যামেইরো গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। দারুণ গতিতে প্রেসনেল কিম্পেম্বেকে পেছনে ফেলে লুকাস পেরিনের পাস নিয়ন্ত্রণে নিয়ে পিএসজির জাল খুঁজে নেন গ্যামেইরো।
গোল হজম করার পর ম্যাচে ফেরার তুমুল চেষ্টা চালাতে থাকে পিএসজি। যার ফল তারা পেয়ে যায় ২০ মিনিট পরই। ম্যাচের ২৩ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পান কিলিয়ান এমবাপ্পে। পিএসজির রক্ষণভাগে পেরিন বল হারালে সেটা পেয়ে যান কিম্পেম্বে। তার বাড়ানো বল ধরে কিছুটা এগিয়ে যান নেইমার। বাম পাশ ধরে মাঝমাঠ পেরিয়েই এমবাপ্পেকে বল পাস দেন তিনি। আড়াআড়ি ভেতরে ঢুকে কাছের পোস্ট দিয়ে স্ট্রসবার্গের জালে বল জড়িয়ে দেন এই ফরাসি তারকা।
১-১ গোলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধ শুরুর ১৯ মিনিট পর, ম্যাচের ৬৪তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন আশরাফ হাকিমি। নেইমারের ডিফেন্স চেরা পাসে কাটব্যাক করেন এমবাপ্পে। পেনাল্টি স্পটের কাছ থেকে বাকি কাজটা সারেন হাকিমি।
এর চার মিনিট পর আবারও গোল। এবারের গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। মাঝমাঠ থেকে গোলরক্ষকের উদ্দেশ্যে দুর্বল ব্যাকপাস দেন স্ট্রসবার্গের জিকু। কিন্তু বল পেয়ে যান এমবাপ্পে। অনায়াসে বল নিয়ন্ত্রণে নিয়ে পোস্ট খুঁজে নেন এমবাপ্পে। পিএসজি এগিয়ে যায় ৩-১ গোলে।
কিন্তু ৭৫ মিনিটে সর্বনাশটি করে ছাড়েন মার্কো ভেরাত্তি। নিজেদের জালেই বল জড়িয়ে দেন তিনি। কর্নার থেকে হাবিব দিয়ালোর হেড ভেরাত্তির গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। তেমন কিছু করার ছিল না জিয়ানলুইজি ডোনারুমার।
ম্যাচ যখন ৩-২ এ শেষ হওয়ার পথে, ইনজুরি সময়ের খেলা চলছিল, তখনই পিএসজির সর্বনাশ করেন অ্যান্থোনি ক্যাসি। ৯০+২ মিনিটে সমতাসূচক গোলটি করেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন