গোল উৎসব করে ৩৫ বার লা লিগা শিরোপা ঘরে তুললো রিয়াল
মজার ব্যাপার হলো, পুরো ম্যাচে আক্রমণে রিয়ালের থেকে অনেকটা এগিয়ে ছিল এস্পানিওল। গোলটাই শুধু পায়নি। ম্যাচে মোট ২০টি শট নেয় তারা, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১১ শটের ৫টি লক্ষ্যে রেখে চারটিতেই গোল আদায় করে নেয় রিয়াল।
ম্যাচের প্রথমার্ধেই রদ্রিগোর জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে গোল উৎসবে যোগ দেন মার্কো আসেনসিও আর করিম বেনজেমা।
১৩ মিনিটের মাথায়ই এগিয়ে যেতে পারতো রিয়াল। কাছে থেকে নেওয়া মারিয়ানো দিয়াজের শট লেগে যায় পোস্টে। ৩৩ মিনিটে মার্সেলোর পাস থেকে গোল করেন রদ্রিগো। দশ মিনিট পর আরও এক গোল ব্রাজিলিয়ান উইঙ্গারের।
দ্বিতীয়ার্ধেও লড়াই চালিয়ে যায় এস্পানিওল। কিন্তু গোলের দেখা পায়নি তারা। বরং ৫৫ মিনিটে কামাভিঙ্গার অ্যাসিস্ট থেকে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন মার্কো আসেনসিও।
এরপর গোল উৎসবে যোগ দেন রিয়ালের সবচেয়ে বড় তারকা করিম বেনজেমাও। ৮১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাসে সহজেই বল জালে জড়ান ফরাসি স্ট্রাইকার।
এই জয়ে ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হয়েছে রিয়ালের। সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৬৪, এক ম্যাচ কম খেলে বার্সেলোনার ৬৩। তারা বাকি সব ম্যাচে জিতলেও রিয়ালকে আর ধরতে পারবে না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live