টস শেষ বোলিংয়ে দিল্লি, দেখেনিন একাদশে মুস্তাফিজের অবস্থান
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। এই ম্যাচে দলটির একাদশে একটি পরিবর্তন এসেছে। একাদশ থেকে বাদ পড়েছেন আভেশ খান, তার জায়গায় সুযোগ পেয়েছেন কৃষ্ণাপ্পা গৌতম। তবে কোনো পরিবর্তন আসেনি দিল্লীর একাদশে। অপরিবর্তিত একাদশ নিয়েই মুস্তাফিজরা মাঠে নামবেন।
লক্ষ্ণৌ এখন পর্যন্ত খেলেছে ৯টি ম্যাচ, এর মধ্যে জয় পেয়েছে ৬টি ম্যাচে। পয়েন্ট টেবিলে দলটির অবস্থান তৃতীয়। লক্ষ্ণৌয়ের চেয়ে এক ম্যাচ কম খেলা দিল্লী ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে। আজ জিতলে ১০ ম্যাচ খেলা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে টপকে পাঁচ নম্বরে উঠে আসবে মুস্তাফিজুর রহমান, ডেভিড ওয়ার্নার, রিশভ পান্টের দল।
একনজরে দুই দলের একাদশ
দিল্লী ক্যাপিটালস
পৃথ্বী শো, ডেভিড ওয়ার্নার, রিশভ পান্ট (অধিনায়ক ও উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক), দীপক হুদা, ক্রুনাল পান্ডিয়া, মার্কাস স্টয়নিস, আয়ুশ বাদোনি, জেসন হোল্ডার, দুশমন্থ চামিরা, মহসিন খান, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live