কোহলির আবেগঘন বার্তা
জন্মদিনে স্ত্রীকে নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন কোহলি। তারকা এই ব্যাটার বর্তমানে ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। সেখানে তার সাথে আছেন আনুশকাও। রূপালি পর্দার ব্যস্ততা থেকে সময় বের করে কোহলির পাশে আনুশকা যেন ঠিক ছায়া হয়েই আছেন।
অতীতে একাধিকবার কোহলি জানিয়েছিলেন, তার ক্যারিয়ারে আনুশকার কতটা অবদান। আনুশকার প্রতি কোহলির কৃতজ্ঞতা নতুন করে ধরা পড়ল আনুশকার জন্মদিন উপলক্ষ্যে করা এক টুইট বার্তায়।
কোহলি আবেগঘন বার্তায় স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ যে তুমি জন্ম নিয়েছিলে। তুমি না থাকলে আমি কী করতাম জানি না। ভেতর থেকে তুমি যতটা ভালো, বাইরে থেকেও তাই। দিনটা খুব ভালো করে কাটুক তোমার সুন্দর প্রিয়জনের সঙ্গে।’
কোহলির পোস্টের প্রত্যুত্তরে আনুশকা লিখেছেন, ‘তুমি আমার কথা এবং হৃদয় দুটোই চুরি করে নিলে!’
বিয়ের আগে পাঁচ বছর চুটিয়ে প্রেম করে আলোচনায় আসেন ভারত জাতীয় দলের অধিনায়ক ও বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের আলোচিত ও জনপ্রিয় তারকা অভিনেত্রী আনুশকা শর্মা। তাদের দুজনকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর তাই এই দুজনের সম্পর্ক সবসময় থেকেছে খবরের শিরোনাম হয়ে।
দীর্ঘ সময় ধরে মন লেনাদেনা চলে কোহলি-আনুশকার। অবশেষে ক্রিকেট ও বিনোদন অঙ্গনের ঘোর গুঞ্জনকে সত্যি করে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দুইজন। গণমাধ্যমের সব আগ্রহ কেড়ে নিয়ে ঐ বছরের ৯ ডিসেম্বর ইতালির মিলানে মালা বদল করেন তারা। এখনো গণমাধ্যমের ক্রিকেট ও বিনোদন বিভাগের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েই আছেন এই দম্পতি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন