আইপিএল ইতিহাসে এক অবিশ্বাস্য রেকর্ড গড়লেন ধোনি
আইপিএলে সবচেয়ে বেশি বয়সী ভারতীয় ক্রিকেটার হিসেবে অধিনায়কত্ব করা ক্রিকেটার এখন ধোনি। এতদিন এই রেকর্ড ছিল ভারতের বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের। ৪০ বছর ২৬৮ দিন বয়সে দ্রাবিড় নেতৃত্ব দিয়েছিলেন, ধোনি রবিবারের (১ মে) ম্যাচে মাঠে নামার সময় তার বয়স ছিল ৪০ বছর ২৯৮ দিন।
এই তালিকার তৃতীয় স্থানে আছেন সুনীল যোশি (৪০ বছর ১৩৫ দিন)। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন আরও দুই কিংবদন্তি- সৌরভ গাঙ্গুলি ও অনিল কুম্বলে। সৌরভ ৩৯ বছর ৩৪২ দিন এবং কুম্বলে ৩৯ বছর ৩১৬ দিন বয়সে অধিনায়কত্ব করেছেন আইপিএলে।
ধোনি এদিন আরও একটি রেকর্ড গড়েছেন। সাধারণত মিডল অর্ডারে ফিনিশারের ভূমিকায় ব্যাট করা ধোনি হায়দরাবাদের বিপক্ষে ব্যাট করতে নামেন ওয়ান ডাউনে। সর্বশেষ ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ফাইনালে ওয়ান ডাউনে খেলেছিলেন তিনি। ১১ বছর পর এই পজিশনে ফেরা ধোনি অবশ্য নজর কাড়তে পারেননি ব্যাট হাতে।
একনজরে আইপিএলের ৫ জ্যেষ্ঠ ‘ভারতীয় অধিনায়ক’
১. ৪০ বছর ২৯৮ দিন- এমএস ধোনি
২. ৪০ বছর ২৬৮ দিন- রাহুল দ্রাবিড়
৩. ৪০ বছর ১৩৫ দিন- সুনীল যোশি
৪. ৩৯ বছর ৩৪২ দিন- অনিল কুম্বলে
৫. ৩৯ বছর ৩১৬ দিন- সৌরভ গঙ্গোপাধ্যায়
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live