টি-টোয়েন্টির সেরা পাঁচে ক্রিকেটার বাছলেন জয়াবর্ধনে
আর সেই বিশেষ একজন হলেন ক্রিস গেইল। বর্তমানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্ব পালন করছেন ৪৪ বছর বয়সী এই লংকান কিংবদন্তি। সম্প্রতি আইসিসি রিভিউতে দেওয়া সাক্ষাৎকারে নিজের ড্রিম একাদশের পাঁচজনের নাম ঘোষণা করেছেন।
এই পাঁচজন হলেন, রশিদ খান, যশপ্রীত বুমরা, মোহাম্মদ রিজওয়ান, জস বাটলার ও শাহীন শাহ আফ্রিদি। এই প্রত্যেককে নেওয়ার আলাদা কারণও ব্যাখ্যা করেছেন জয়াবর্ধনে।রশিদকে নিয়ে লঙ্কান গ্রেট বলেছেন, ‘আমার মতে টি-টোয়েন্টিতে বড় ভূমিকা রাখতে পারে বোলাররা। রশিদ তাদেরই একজন যারা ম্যাচটাকে নিয়ন্ত্রণ করতে পারে।
সঙ্গে তার ব্যাটিংটাও বড় সুবিধা। সাত বা আট নম্বরে তার আগ্রাসী ও কার্যকরী ব্যাটিং খুবই সুবিধার।’ পেসার আফ্রিদি ও বুমরাকে নিয়ে তিনি বলেছেন, ‘আমি যে দুজন পেসারকে নিয়ে একাদশ সাজাবো, তাদের মধ্যে অবশ্যই বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি থাকবে ও যশপ্রীত বুমরা থাকবে।
গত বছর তার বিশ্বকাপ দারুণ কেটেছিল এবং নতুন বলে আফ্রিদি ভয়ঙ্কর। সব সময় আপনাকে উইকেট এনে দেবে। বুমরা সবসময়ই আমার পছন্দের। ইনিংসের বিভিন্ন সময়ে বুমরাকে বোলিংয়ে আনা যায় এবং দারুণ সব স্পেল করে দেয়।’ ওপেনিংয়ে জয়াবর্ধনে রেখেছেন জস বাটলার ও রিজওয়ানকে।
দুই অ্যাটাকিং ব্যাটসম্যান যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি তা বলার অপেক্ষা রাখে না। জয়াবর্ধনেও মনে করেন এই দুই ডানহাতি ব্যাটসম্যান প্রতিপক্ষকে নাড়িয়ে দিতে সক্ষম, ‘আমি জসকে দিয়ে নিশ্চিতভাবেই ইনিংস উদ্বোধন করাতে চাইব। পেসের পাশাপাশি স্পিনটাও খুব দারুণভাবে সামলে নেয়।
এবারের আইপিএলে দারুণ ছন্দে আছে এ ব্যাটসম্যান। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে রিজওয়ান আমার পছন্দের। জসের সঙ্গে ওপেনিংয়ে তাকেই পাঠাব। উইকেটে তার মতো ব্যস্ত খেলোয়াড় খুব কমই আছে।‘ এছাড়া অবসরে যাওয়ার খেলোয়াড়দের মধ্যে ক্রিস গেইলকে সব সময় একাদশে রাখতে চাইতেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা জয়াবর্ধনে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?