নারী আইপিএলে সুযোগ পেল বাংলাদেশের নারী ক্রিকেটার
ইতোমধ্যে নারী আইপিএলে যোগ দেওয়ার জন্য এই টাইগ্রেস ক্রিকেটারকে বিসিবির পক্ষ থেকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। এর আগে সালমা ছাড়াও জাহানারা আলম নারী আইপিএলে সুযোগ পেয়েছিলেন। তবে এবার দল পাননি জাহানারা।
এদিকে নিজের আইপিএল খেলার বিষয়ে গণমাধ্যমকে সালমা বলেন, ‘আমি এবারও নারী আইপিএল থেকে ডাক পেয়েছি। শুনেছি বিসিবি থেকে ছাড়পত্র দিয়েছে। সব ঠিক থাকলে ১৫ অথবা ১৬ তারিখ দেশ ছাড়ব।’
সালমা এর আগে ট্রেইলব্ল্যাজার্সের হয়ে নারী আইপিএল মাতিয়েছেন। ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল সালমার দল ট্রেইলব্ল্যাজার্স। এরপর করোনার কারণে বন্ধ ছিল আসরটি। ২০১৮ সালে প্রথম শুরু হওয়া প্রতিযোগিতাটিতে এর আগে দুই আসরে চ্যাম্পিয়ন হয় সুপারনোভাস।
বিসিসিআইয়ের আয়োজনে তিন দলের এই টুর্নামেন্ট শুরু হবে ২৩ মে। যা শেষ হবে ২৮ মে। এবারের আসরে ট্রেইলব্ল্যাজার্স ছাড়াও রয়েছে সুপারনোভাস ও ভেলোসিটি। নারী আইপিএলের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে পুনের এমসিএ স্টেডিয়ামে।।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live