ফর্ম ফিরে পেতে কোহলিকে অদ্ভুত পরামর্শ দিলেন ওয়ার্নার
রানের জন্য কোহলিকে এখন রীতিমত সংগ্রাম করতে হচ্ছে। আর সেই দুশ্চিন্তায় স্বভাবজাত ব্যাটিংটাই ভুলে গেছেন এই ভারতীয় সুপারস্টার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ দুই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে রানের দেখা পেয়েছেন বটে, তবে দুটি ম্যাচেই তিনি ছিলেন অবিশ্বাস্যরকমের মন্থর।
কচ্ছপ গতিতে রানের দেখা পেলেও কোহলিকে নিয়ে ‘গেল গেল’ রব তাই থামেনি। এমন পরিস্থিতিতে অদ্ভুত এবং মজার এক পরামর্শ দিয়েছেন অস্ট্রেলীয় তারকা ডেভিড ওয়ার্নার। ফর্মে ফেরার জন্য কোহলিকে আরও কয়েকটা সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ওয়ার্নার বলেন, ‘আরও কয়েকটি সন্তান নাও এবং ভালোবাসা উপভোগ করো! ফর্ম অস্থায়ী এবং ক্লাস স্থায়ী। তাই আপনি আপনার ফর্ম হারাতে পারবেন না। বিশ্বের প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গেই এমনটা (অফ ফর্ম) ঘটে। আপনি যত ভালো খেলোয়াড়ই হোন না কেন, আপনার সবসময় এই উত্থান-পতন থাকবেই। কখনও কখনও সেখানে ফিরে আসার আগে আপনাকে খারাপ সময় কাটিয়ে উঠতে হবে। তখন মৌলিক বিষয়গুলো মেনে চলুন।’
কোহলি ও আনুশকা শর্মার ঘরে এখন একজন সন্তান। তারকা দম্পতির একমাত্র মেয়েসন্তান ভামিকার জন্মের পর রসিকতা করে ওয়ার্নার লিখেছিলেন, ‘বেবি সিটিংয়ের টিপস দরকার হলে অবশ্যই জানিও।’ অবশ্য ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে স্ত্রী-সন্তান যে কত বড় প্রভাবক, তা ওয়ার্নার বেশ ভালো জানেন। আর তাই কোহলির সাথে রসিকতা করলেও হয়ত সত্যিকার অর্থেই একটি বার্তা দিতে চেয়েছেন তিনি।
কেপটাউন টেস্টের বল টেম্পারিংয়ের মূল হোতা হিসেবে ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সে সময় তার জীবনে আসে তৃতীয় কন্যাসন্তান আইলা। ওয়ার্নার অনেকবার জানিয়েছেন, তার সেই দুঃসময়ে ছোট মেয়ে আইলার কারণে মানসিকভাবে চাঙ্গা ছিলেন তিনি। কোহলি-আনুশকা কি শুনতে পাচ্ছেন ওয়ার্নারের এই পরামর্শ? উত্তরটা সময়ই বলে দেবে!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)