গুজরাটকে হারিয়ে পয়েন্ট টেবিল উল্টে পাল্টে দিল মুম্বাই, দেখেনিন IPL এর সর্বশেষ পয়েন্ট টেবিল
কিন্তু ড্যানিয়েল স্যামসের ওই ওভারে মাত্র ৩ রান নিতে পারে গুজরাট। শেষ দুই বলে একটি ছক্কা হলেই হয়ে যেতো, কিন্তু ডেভিড মিলার স্ট্রাইকে থাকলেও ব্যাটে বলই ছোঁয়াতে পারেননি। ১৪ বলে ১৯ রান নিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় প্রোটিয়া ব্যাটারকে।
অথচ ১৭৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ঋদ্ধিমান সাহা আর শুভমান গিলের জোড়া হাফসেঞ্চুরিতে জয়ের পথেই ছিল গুজরাট। উদ্বোধনী জুটিতে ৭৩ বলে ১০৬ রান তুলে দিয়েছিলেন তারা।
ঋদ্ধিমান ৪০ বলে ৫৫ আর গিল ৩৬ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৫২ রান। ১৪ বলে ২৪ করেন হার্দিক পান্ডিয়া। কিন্তু ফিনিশিংটা দিতে পারেননি মিলার-রাহুল তেয়াতিয়ারা।
মুরুগান অশ্বিন ৪ ওভারে ২৯ রান খরচায় নেন ২টি উইকেট। জাসপ্রিত বুমরাহ সমান ওভারে ৪৮ রান খরচ করেও উইকেটের দেখা পাননি।
এর আগে টিম ডেভিডের ঝড়ো এক ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭৭ রানের বড় পুঁজি দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ তিন ওভারে ৩৫ রান তুলেছে তারা। ডেভিড ২১ বলে খেলেন ৪৪ রানের বিধ্বংসী ইনিংস।
ব্রাবোর্ন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন রোহিত শর্মা আর ইশান কিশান। ৪৫ বলের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৭৪ রান। ২৮ বলে ৫ চার আর ২ ছক্কায় ৪৩ রান করা রোহিতকে এলবিডব্লিউ করে এই জুটিটি ভাঙেন রশিদ খান।
ফার্গুসনকে ফাইন লেগে ছক্কা হাঁকিয়ে ঝড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তবে ১১ বলে ১৩ রান করে ইনিংসের একাদশতম ওভারে সাজঘরে ফিরতে হয় তাকে।
পরের ওভারে আলজেরি জোসেফের শিকার হন ইশান কিশানও। হাফসেঞ্চুরির একদম দোরগোড়ায় ছিলেন মুম্বাই ওপেনার (২৯ বলে ৪৫)।
এরপর রশিদ খান বোল্ড করেন ধীরগতির কাইরন পোলার্ডকে (১৪ বলে ৪)। ১১৯ রানে ৪ উইকেট হারায় মুম্বাই। সেখান থেকে পঞ্চম উইকেটে ঝড়ো গতিতে দলকে অনেকটা এগিয়ে নেন তিলক ভার্মা আর টিম ডেভিড। ২১ বলে ৩৭ রান যোগ করেন তারা।
১৯তম ওভারে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তিলক (১৬ বলে ২১)। ড্যানিয়েল স্যামস রানের খাতা খোলার আগেই হন ফার্গুসনের শিকার।
তবে টিম ডেভিড দারুণ ব্যাটিংয়ে মুম্বাইকে বড় পুঁজি এনে দিয়েছেন। ২১ বলে ২ চার আর ৪ ছক্কায় ৪৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন এই ব্যাটার।
গুজরাট বোলারদের মধ্যে সবচেয়ে সফল রশিদ খান। ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন দুটি উইকেট।

পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল