পিএসজিতে থাকতে রাজি এমবাপে, কিন্তু যা বলছেন তার মা
‘লা পেরিসিয়ান’ বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে লিখেছে, এমবাপেকে মৌসুমে ৫০ মিলিয়ন ইউরো বেতন প্রস্তাব করেছেন পিএসজির মালিক। যদি তিনি থাকতে রাজি হন তবে লয়ালিটি বোনাস হিসেবে পাবেন আরও ১০০ মিলিয়ন ইউরো।
প্রতিবেদনে এসেছে, ক্লাব তার সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করতে চাইছে। যদি তিনি তৃতীয় বছর থাকতে রাজি হন, তবে বেতন ডাবল করে দেওয়া হবে। এমবাপে নাকি এতে রাজি হয়েছেন।
তবে এমবাপের মা এমন গুঞ্জন অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করে তিনি জানিয়েছেন, ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কোথায় যাবেন কিংবা পিএসজিতে থাকবেন কি না, সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
এমবাপের মা লিখেছেন, ‘নীতিগতভাবে প্যারিস সেন্ট জার্মেই (কিংবা অন্য কোনো ক্লাবের সঙ্গে) কোনো ধরনের চুক্তি হয়নি। কিলিয়ানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ধীরস্থিরভাবেই চলছে যাতে করে সকল পক্ষের সঙ্গে কথা বলে সে সেরা সিদ্ধান্তটা নিতে পারে।'
২৩ বছর বয়সী এমবাপে এর আগে অনেকবারই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। সামনের মৌসুমে এই স্ট্রাইকারের রিয়ালে যাওয়ার সব রাস্তা পরিষ্কার, এমন প্রতিবেদনও আসছে গণমাধ্যমে। তবে এ নিয়ে ধোঁয়াশা কাটেনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন