ভবিষ্যৎ পেস আক্রমণের নেতা খুজে পেল ভারত
উমরান বল করেছেন ১৫৬.৯ কিলোমিটার বেগে। নিয়মিত ১৫০;কিলোমিটার গতিতে বল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ইমরান। বলেছিলেন একদিন ১৫৫ কিলোমিটারের উপরে বল করতে চান। দুই ম্যাচ পরেই নিজের স্বপ্নপূরণ করলেন ইমরান।
টেনিস বলে নিয়মিত ১৪৪-১৪৫ কিলোমিটার গতিতে বল করতে পারতেন। সেটি চোখে পড়েন তৎকালীন কোচদের। ২০১৮ সালেও আন্তর্জাতিক ক্রিকেট সম্পর্কে কোন ধারণা না থাকা ছেলেটি এখন আইপিএল মাতাচ্ছেন। স্টেইনগান খ্যাত ডেল স্টেন নিজ হাতে তৈরি করার চেষ্টা করছেন ইমরানকে। ২২ বছর বয়সী এই ক্রিকেটারের যে বিশ্ব শাসন করার সম্ভাবনা রয়েছে তা ঠিকই ধরতে পেরেছেন ডেল স্টেইন।
সুনীল গাভাস্কার তো পরবর্তী ইংল্যান্ড সফরের দলে দেখতে চান উমরানকে। তার মতে ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকে উমরানকে দলের সাথে রাখা উচিত। নিয়মিত ১৫০ এর উপর বল করতে পারা এই তরুণকে নিয়ে বড় স্বপ্ন দেখছে ভারত। ভারতের জার্সি গায়ে দিতে হয়তো আর খুব বেশি অপেক্ষা করতে হবে না উমরানকে। এবং এই উমরানের হাতেই ভবিষ্যতে নতুন বলের দায়িত্ব দেবেন টিম ইন্ডিয়া।
যদিও এখনো আরো অনেক কিছু রপ্ত করতে হবে এই তরুণকে। বিগত ম্যাচেও মার খেয়েছেন বেশ। তবে এবারের আইপিএলে বেশ ভালই পারফর্ম করেছেন উমরান। ১০ ম্যাচে স্বীকার করেছেন ১৫ উইকেট। একটি ম্যাচে ৫ উইকেটও শিকার করেছেন এই পেস বোলার। সব মিলিয়ে পারফরম্যান্স দিয়ে নির্বাচক এবং ভক্তদের বেশ আশাবাদী করছেন উমরান।
তবে ভারতের পেস বোলিং ডিপার্টমেন্টের নেতৃত্ব দিতে হলে আরো অনেক কিছুই আয়ত্তে আনতে হবে উমরানকে। তা তিনি নিশ্চয়ই জানেন। অবশ্য মাত্র কয়েক বছরেই যে ক্রিকেটার টেপ টেনিস থেকে আইপিএলের মত টুর্নামেন্ট মাতাতে পারেন। তার পক্ষে হয়তো এটা খুব বড় একটা চ্যালেঞ্জ নয়। উমরান বিশ্ব শাসন করুক এটাই প্রত্যাশা থাকবে ভারতীয়দের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ এপ্রিল ২০২৬)