টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ বোলারদের তালিকায় রয়েছে যে তিন বাংলাদেশি
যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়টি কিছুটা স্বস্তি বয়ে আনবে বাংলাদেশের জন্য। তবে নিশ্চয়ই শুধু এ জায়গায় থেমে থাকতে চাইবেন না টিম টাইগার্স। সামনে লঙ্কানদের বিপক্ষে সিরিজে ও ভালো কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তালিকায় সবমিলে ৪৮ জন বোলারের নাম উঠেছে। তার মধ্যে মাত্র তিনজন বাঙালি।
স্পষ্ট ইঙ্গিত করছে টাইগারদের অধারাবাহিক পারফরম্যান্সের দিকে। নিশ্চিতভাবে এ তালিকায় আরও বাঙ্গালীদের দেখতে চাইবেন সবাই। বাংলাদেশীদের মধ্যে তালিকায় শীর্ষে রয়েছেন তাইজুল ইসলাম। তালিকায় ২২ নম্বরে এই বাঁহাতি স্পিনার এর অবস্থান। তাইজুল স্বীকার করেছেন সবমিলিয়ে ১৯ টি উইকেট। অন্যান্য বাংলাদেশি বোলারদের তুলনায় সবচেয়ে বেশি ধারাবাহিক সম্ভবত তাইজুলই।
এই ধরনের ধারাবাহিকতার পরও নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না এই বাঁহাতি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে টিম ম্যানেজমেন্টের নির্বুদ্ধিতায় সাইড বেঞ্চে বসে থাকতে হয় তাইজুলের। স্পিন ফ্রেন্ডলি উইকেটে মাঠে নেমেই তাইজুলের অভাব টের পেয়েছে টাইগাররা। পরবর্তীতে তালিকায় ৩০ নম্বরে অবস্থান করছেন এবাদত হোসেন। এবাদত স্বীকার করেছেন ১৭টি উইকেট।
নিজের অধারাবাহিক পারফরম্যান্সের জন্য বেশ সমালোচিত হত এবাদত। তবে অসাধারণ বোলিং একশন, টানা জোরে বল করতে পারার দক্ষতা সবকিছুই ছিল এই বোলারের মধ্যে। নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসে ৬ উইকেট নিয়ে শেষ পর্যন্ত সেটি প্রমাণ ও করে দিয়েছেন এবাদত। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এখন আস্তে আস্তে নিজের পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছেন এই ফাস্ট বোলার। পরবর্তীতে তালিকায় ৩৪ নম্বরে অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজ।
এই অফস্পিনার এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে স্বীকার করেছেন ১৫ উইকেট। খুব বেশি উইকেট না পেলেও বল হাতে বেশ ধারাবাহিক ছিলেন মিরাজ। পেস বোলিং বান্ধব কন্ডিশনেও বল হাতে কার্যকরী ভূমিকা রেখেছেন এই বোলার। তালিকায় আরো বেশি বাংলাদেশি বোলারের নাম না থাকার অন্যতম কারণ হতে পারে টাইগারদের প্রাণ ভোমরা সাকিবের টেস্টে অনুপস্থিতি।
সাকিব আল হাসান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো খেললে নিশ্চিত ভাবেই বিশ্বসেরা অলরাউন্ডারের নাম থাকত তালিকায়। দল হিসেবে টাইগাররা যত ভাল পারফর্ম করবে তালিকায় নাম উঠবে তত বাংলাদেশীদের। তালিকায় মাত্র তিনজন বাংলাদেশীর নাম থাকা এ দিকে ইঙ্গিত করে যে দলের অবস্থান খুব একটা ভালো নয়। লঙ্কান সিরিজে প্রেক্ষাপট কি পরিবর্তন করতে পারবেন টাইগাররা?
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ এপ্রিল ২০২৬)
- নিষিদ্ধ আর্জেন্টিনার তারকা ফুটবলার এনজো