ব্রেকিং নিউজ: আইপিএলে ফিরছেন গেইল
সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস গেইল বলেছেন, ‘দীর্ঘদিন আইপিএল খেললেও বিগত কয়েক বছর ধরে যোগ্য সম্মান পাচ্ছিলাম না আমি। অন্তত সিনিয়র ক্রিকেটার হিসেবে যেটুকু সম্মান পাওয়া উচিত ছিল সম্ভবত সেখানে কিছুটা ঘাটতি মনে হয়েছিল আমার। তাই আইপিএলের মেগা নিলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম।’
আইপিএলে প্রত্যাবর্তন করার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, ‘আগামী বছর আবার আইপিএলে ফিরতে চলেছি আমি। অবশ্য যদি কোন ফ্র্যাঞ্চাইজি আমাকে নেয় তবেই প্রত্যাবর্তন করতে পারব। দীর্ঘদিন আইপিএলে সময় কাটিয়েছি আমি। কলকাতার জার্সিতে আইপিএলে অভিষেক হয়েছিল আমার। এরপর পাঞ্জাব এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জার্সিতে খেলেছি আমি। তবে ব্যাঙ্গালোরের জার্সিতে সবথেকে বেশি সাফল্য পেয়েছি আমি।’
তিনি আরও বলেন, ‘আসন্ন আইপিএলের আসরে আমি পাঞ্জাব কিংবা ব্যাঙ্গালোরের জন্য শিরোপা জিততে চাই।‘
উল্লেখ্য, ক্রিস গেইল আইপিএলে ১৪১ ইনিংসে ৪৯৬৫ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত রানের ইনিংস ছিল ১৭৫, যেটি ব্যাঙ্গালোরের জার্সিতে করেছিলেন ইউনিভার্সাল বস। এখনো পর্যন্ত আইপিএলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ছ’টি। হাফ-সেঞ্চুরি করেছেন ৩১টি। স্ট্রাইক রেট ছিল ১৪৮.৯৬। এছাড়া বল হাতে ১৮ উইকেটও নিয়েছেন ক্রিস গেইল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live